তামাক কোম্পানির বোর্ডে সচিবদের উপস্থিতি নিয়ে প্রশ্ন স্বাস্থ্য উপদেষ্টার

তামাক কোম্পানিগুলোর বোর্ডে সরকারের সচিবদের উপস্থিতিকে জনস্বার্থবিরোধী ও নীতিনির্ধারণে বড় ধরনের বৈপরীত্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
 
তিনি বলেন, “তামাক নিয়ন্ত্রণের জন্য আমরা একদিকে পদক্ষেপ নিচ্ছি, কিন্তু অন্যদিকে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাই যখন তামাক কোম্পানির বোর্ডে থাকেন, তখন সেটা এই প্রচেষ্টাকে দুর্বল করে দেয়।”

শনিবার (৩১ মে) দুপুরে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে অবদান রাখায় ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
 
এসময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “তামাক কোম্পানির বোর্ড সদস্য হিসেবে সচিবদের থাকা উচিত কি না, সেটি নিয়ে এখনই প্রশ্ন তোলা উচিত। কারণ, এর ফলে সরকারি নীতির সঙ্গে কোম্পানির ব্যবসায়িক স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে। এমন বৈপরীত্যে জনগণের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ে।”

তিনি বলেন, “আমাদের অনেক আইন আছে, কিন্তু সেগুলোর প্রয়োগ হয় না। এবার তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নতুবা যুবসমাজকে এই মৃত্যুব্যাধি থেকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।”
 
অনুষ্ঠানে আরও উঠে আসে ই-সিগারেট ও নতুন ধরনের ধূমপান পণ্যের ভয়াবহ বিস্তারের কথা। নূরজাহান বেগম বলেন, “তামাক কোম্পানিগুলো নানা ছলচাতুরির মাধ্যমে ই-সিগারেটসহ নানা পণ্য বাজারে ছড়াচ্ছে। তারা আমাদের তরুণ প্রজন্মকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমরা তাদের ফাঁদে আর পা দেব না।”

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “তামাক কোম্পানিগুলোর প্রভাব এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাষ্ট্রকেই তারা চাপে ফেলে দিচ্ছে। এ অবস্থায় তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী পদক্ষেপ নেওয়া ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে।”

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “ই-সিগারেট আমদানি নিষিদ্ধ থাকলেও, দেশের ভেতরেই কিছু কোম্পানি গোপনে এর উৎপাদন চালিয়ে যাচ্ছে। শুধু পুরুষ নয়, নারীরাও ই-সিগারেটের প্রতি ভয়াবহভাবে আসক্ত হয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “তামাক নিয়ন্ত্রণ আইনকে পুরোপুরি কার্যকর করতে হলে, এর কাঠামোতে বড় ধরনের সংশোধন দরকার। বর্তমান সরকার সেই উদ্দেশ্যে কাজ করছে।”

প্রসঙ্গত, অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে অবদান রাখায় ৯টি ক্যাটাগরিতে মোট ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় সম্মাননা দেওয়া হয়। এই সম্মাননা সরকারিভাবে প্রতিবছর পালিত বিশ্ব তামাকমুক্ত দিবসের অংশ হিসেবে দেওয়া হয়।

এমআর/টিএ



Share this news on:

সর্বশেষ

img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026
img
‘পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি রিয়ার? Feb 04, 2026
img
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা Feb 04, 2026
img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
প্রাক্তন অর্জুন কাপুরের দুঃসময়ে কী করলেন মালাইকা? Feb 04, 2026
img
বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান Feb 04, 2026
আলোচনার আগেই যুদ্ধে জড়িয়ে পরবে ইরান-যুক্তরাষ্ট্র Feb 04, 2026