ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: ৪২ হাজার টাকা জরিমানা

নড়াইলের লোহাগড়ায় যাত্রীর বেশে বাস কাউন্টারে যান জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। টিকিট কাটার সময় নিজের অবস্থান বেনাপোল দেখিয়ে ভাড়া নেওয়া হয় বেনাপোল-ঢাকা রুট অনুযায়ী। এতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

জানা গেছে, ওই যাত্রী ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলম।

শনিবার (৩১ মে) দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ৪২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন তিনি।

এ সময় সড়কে শৃঙ্খলা রক্ষা, অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ ব্যবসার অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে এড়েন্দা বাজারের জাহিদুলকে ৩০ হাজার টাকা, হানিফ মাহমুদ ও মিলন গাজীকে ৫ হাজার টাকা করে, মিশকাত হোসেন ও ইয়াসির আরাফাতকে ১ হাজার টাকা করে এবং অপর এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ সামনে রেখে যাত্রীদের হয়রানি ঠেকাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এই অভিযান পরিচালনা করা হয়। সড়কের পাশে গাছ রেখে যারা ব্যবসা করছিলেন, তাদের দুই দিনের মধ্যে গাছ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযান পরিদর্শক মো. ফরহাদ হোসেন। তিনি প্রতিটি বাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে দেন এবং সাধারণ যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলম গণমাধ্যমকে বলেন, আসন্ন ঈদে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং হয়রানি রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযুক্তদের জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চালানো হবে।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026