মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত অন্তত ১৫

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গলের লাউয়াছড়া সড়কের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘবাড়ি নামক স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। ডাকাতের হামলায় ১০/১২টি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, পিকআপের চালকসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

আহত ৫/৭ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ডাকাতরা পালিয়ে যায়।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহতরা হলেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ ১৫/২০ জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে বৃষ্টির সময় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘবাড়ি নামক এলাকায় সড়কে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল ডাকাত। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫-২০ জনের মুখোশপরা ডাকাতদল প্রায় ঘণ্টাব্যাপী ২০/২৫টি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে।

এ সময় গাড়ি চালকও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও মালামাল ছিনিয়ে নেয়।

এদিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে ফেললে আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়।

আহত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি কমলগঞ্জের আরিফুল ইসলাম বলেন, অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতরা।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক মো. কামরুজ্জামান বলেন, আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026