২০৩০ সালের মধ্যে দেশ হবে দারিদ্র্যমুক্ত : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ হতে পারে। ২০২১ সালের মধ্যে এই হার ১০ শতাংশে পৌঁছাবে। আর অর্থনীতির এসব ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০৩০ সালের মধ্যে দেশ হবে দারিদ্র্যমুক্ত।

রোববার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসির সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতির প্রায় সব সূচকই ইতিবাচক ধারায় আছে। নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন বাস্তবায়িত হলে রাজস্ব আদায় আরও বাড়ত। গত ১০ বছরে আশানুরূপ কর্মসংস্থান হয়নি। তবে এখন বিদ্যুতের ঘাটতি নেই। তাই ১০০ অর্থনৈতিক অঞ্চল হলে কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে।

আ হ ম মুস্তফা কামাল জানান, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২০ দশমিক ১৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে; যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

ব্যাংক খাত নিয়ে মন্ত্রী বলেন, এ খাতের ব্যাপক সংস্কার করতে হবে। এই সংস্কার এখন সময়ের দাবি, সংস্কারের বিকল্প নেই। একটি খাতের (আর্থিক খাত) জন্য দেশের সার্বিক অর্থনীতিতে খুব বেশি প্রভাব পড়বে না। গত অর্থবছরের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ব্যাংক খাতে মূল্য সংযোজন ৭১ হাজার ৭৫৪ কোটি টাকা; যা জিডিপির মাত্র ২ দশমিক ৯৭ শতাংশের সমান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন মসৃণ করার জন্য সরকারের ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন। অন্য দেশে সরকার পরিবর্তন হলেও অর্থনীতি হোঁচট খায় না। আগের সরকার যেখানে শেষ করে, নতুন সরকার সেখান থেকে শুরু করে। কিন্তু এখানে দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা ক্ষমতায় আসে, তারা মনে করেন, আগের সরকার যা করেছে সবই খারাপ।

Share this news on:

সর্বশেষ

img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026