‘মুন্না ভাই’র তৃতীয় সিক্যুয়াল নিয়ে মুখ খুললেন সঞ্জয়

ভক্তদের মনে একটি প্রশ্ন বিগত কয়েকবছর ধরে, কবে মুক্তি পাচ্ছে ‘মুন্না ভাই’ সিরিজের তৃতীয় ছবি?

মূলত বলিউড সিনেমায় ‘মুন্না ভাই এমবিবিএস’ একটি মাইলফলক ছবি বলা যায়। যার রেকর্ড ও অর্জন পুরো ভারতকে অবাক করার মতনই। এমনকি এর সিক্যুয়াল ‘লাগে রহো মুন্না ভাই’ও ব্যবসাসফল ও প্রশংসিত একটি ছবি। সঞ্জয়ের দত্তের ক্যারিয়ার জীবনের সাফল্য পাল্টে গেছে মূলত এই দুটি সিনেমা দিয়েই।

এই কারণে ভক্তদের বেশ আগ্রহ ‘মুন্না ভাই’র তৃতীয় সিরিজের প্রতি। সকলের মনে প্রশ্ন, আবার কবে আসবে এই ছবিটি প্রেক্ষাগৃহে। কবে হাসবো সেই হাসি!

এদিকে, সম্প্রতি জি নিউজ জানিয়েছে, সঞ্জয় দত্ত নিজেও চাইছেন, ‘মুন্না ভাই’র তৃতীয় সিরিজটি যেন দ্রুত আসে। কারণ, এর আগের দুই ছবি মুক্তি পেয়েছিল যথাক্রমে ২০০৩ ও ২০০৬ সালে। তিন বছরের মাথায় দ্বিতীয় ছবি মুক্তি পেলেও দীর্ঘ ১৩ বছর পরেও তৃতীয় ছবির দেখা নেই। সেই হিসেবে তৃতীয় ছবির জন্য অপেক্ষার সময় বেশ দীর্ঘ হয়ে গেছে।

সম্প্রতি সঞ্জয় দত্তের নিজস্ব প্রযোজনা সংস্থার মারাঠি ছবি ‘বাবা’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন এই অভিনেতা। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয় ‘মুন্না ভাই’ সম্পর্কে। তার কাছে ভারতীয় গণমাধ্যমের কর্মীরা প্রশ্ন করেন, কবে আসছে ‘মুন্না ভাই’র তৃতীয় ছবি।

উত্তরে সঞ্জয় বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ছবিটি যেন খুব তাড়াতাড়ি শুরু হয়। তবে এটার কাজ ঠিক কবে শুরু হবে? সে বিষয়ে পরিচালক রাজকুমার হিরানিকে প্রশ্ন করলেই ভালো হয়। কারণ এই অভিনেতার কাছে বিষয়টি নিয়ে সঠিক কোন তথ্য জানা নেই। এমনকি তিনি নিজেও চান, এই ছবিটি যাতে চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসে।

তিনি এও বলেন, এই ছবিটির জন্য আপনারা যেভাবে অপেক্ষা করছেন, তেমনই আমিও অপেক্ষা করছি।

কিছুদিন আগে পরিচালক রাজকুমার হিরানির নামে #মি-টুতে অভিযোগ উঠেছে। তার সহকারী হিসেবে কাজ করতেন এক মহিলা। তাকেই নাকি রাজকুমার হিরানি যৌন হেনস্তা করেছিলেন। ধারণা করা হচ্ছে, এই কারণেই মূলত ‘মুন্না ভাই’ ছবির কাজ পিছিয়েছে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026