ঈদের আগে আবারও দুবাইতে স্বর্ণের দাম বাড়ল

ঈদুল আজহাকে সামনে রেখে দুবাইয়ে স্বর্ণের বাজারে দেখা দিয়েছে মৃদু চাঙাভাব। বৃহস্পতিবার (৫ জুন) সকালেই বাজার খোলার সঙ্গে সঙ্গে বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম। ২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৪০৬ দিরহামে, যা বুধবারের ৪০৪.৫ দিরহাম থেকে বেশি। খবর খালিজ টাইমস

দুবাই জুয়েলারি গ্রুপের দেয়া তথ্য অনুযায়ী, অন্যান্য ক্যারেটের স্বর্ণেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৩৭৬ দিরহাম, ২১ ক্যারেট ৩৬০.৫ দিরহাম এবং ১৮ ক্যারেট ৩০৯ দিরহাম প্রতি গ্রামে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের প্রতি চাহিদা, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং আমদানি-রপ্তানিতে শুল্কবিষয়ক টানাপোড়েনের কারণে স্বর্ণের বাজার শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে মাঝারি ও দীর্ঘমেয়াদে দাম ৪০০ দিরহামের ওপরে থাকতেই পারে।

ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৬ জুন) থেকে রোববার (৮ জুন) পর্যন্ত আমিরাতে ছুটি থাকায় স্বর্ণের বিক্রি বাড়ার প্রত্যাশা করছেন দুবাইয়ের জুয়েলার্সরা। ঈদকে কেন্দ্র করে প্রবাসী ও স্থানীয়দের কেনাকাটায় বাড়তি গতি আসবে বলেই মনে করছেন তারা।

এদিকে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম কিছুটা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৭.৬২ ডলারে, যা আগের দিনের তুলনায় ০.২২ শতাংশ কম। যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সম্পর্কিত তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্কতা বিরাজ করছে।

স্যাক্সো ব্যাংকের কমোডিটি কৌশল প্রধান ওলে হ্যানসেন জানিয়েছেন, এপ্রিলের রেকর্ড উচ্চতা থেকে নামা স্বর্ণের বাজার আবার ঘুরে দাঁড়াচ্ছে। বর্তমানে ৩ হাজার ৩২৫ ডলারে একটি শক্তিশালী সহায়ক রেখা গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা, নীতিগত অনিশ্চয়তা ও ভোক্তা ব্যয়ে মন্দার কারণে মার্কিন ফেডারেল রিজার্ভ তাদের নীতিতে নমনীয়তা আনতে পারে। এই পরিস্থিতিতে স্বর্ণের দাম ৪ হাজার ডলার ছুঁতে পারে বলেও সম্ভাবনা রয়েছে।’

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026