নোয়াখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই - বোনের

নোয়াখালীর সদর উপজেলায় বল খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। হঠাৎ এই দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামের জান মিয়া বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামের জান মিয়ার বাপের বাড়ির সৌদি প্রবাসী ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২) এবং অন্যজন এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের সৌদি প্রবাসী নুরুদ্দিনের ছেলে মো. সিয়াম (২)।

স্থানীয়রা জানান , শিশু দুটি দুপুরের দিকে বসতঘরের সামনে বল নিয়ে খেলা করছিল। খেলতে গিয়ে বল পানিতে পড়ে যায়। পরে বলটি কুঁড়িয়ে নিতে গেলে একে একে দুজনেই পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে স্বজনরা তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন রুবেল গণমাধ্যমকে বলেন, বল খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আমরা গভীর শোকাহত। পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ নেই বিধায় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

নিহতের আত্মীয় আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ঈদের আগেই নেমে এলো আমাদের পরিবারের ওপর গভীর শোকের ছায়া। পরিবারের প্রতিটি সদস্য এখন শোকে নিস্তব্ধ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি।


কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026