চট্টগ্রামে বিভাগে ৭ লাখ ৭৫ হাজার পিস চামড়া সংরক্ষণ করা হয়েছে : বাণিজ্য মন্ত্রণালয়

চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং চলতি বছর কোরবানির ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করেছে।

সোমবার (৯ জুন) চট্রগ্রামের বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

মন্ত্রণালয় জানায়, চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় সংরক্ষণ করা এসব চামড়ার মধ্যে গরু ও মহিষের চামড়া সংখ্যা ৭ লাখ ৪৫৪ টি। আর ছাগলের চামড়ার সংখ্যা ৭৪ হাজার ৩০২টি।

জেলাগুলোর মধ্যে চট্টগ্রামে সংরক্ষণ করা চামড়ার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ১০০টি। এছাড়া কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষণ করা হয়েছে যথাক্রমে ৩৭ হাজার ৮৮৯ টি, ১ লাখ ১৩ হাজার ৮৩১ টি, ২৩ হাজার ৬৫টি ও ৯৯ হাজার ৭৮১ টি পশুর চামড়া।

আর খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও ফেনীতে সংরক্ষণ করা হয়েছে যথাক্রমে ৫ হাজার ৮৪৯টি, ১১ হাজার ৮০৭টি ও ১৩ হাজার ৫০৯টি পশুর চামড়া। এছাড়া রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লায় পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে যথাক্রমে ২ হাজার ৮৪৮টি, ২ হাজার ২৯২টি ও ১ লাখ ৯১ হাজার ৭৮৫টি।

জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে সরকার থেকে সরবরাহ করা বিনামূল্যের লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছর কোরবানির চামড়ার দাম বাড়ানো ও এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায় বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ সরবরাহ করা হয়েছে। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে।

আরআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026