বিশ্ববাজারে ইতিহাস গড়ল স্বর্ণের দাম

ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা উত্তেজনার প্রভাবে দুবাইয়ে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার (১৩ জুন) সকালে দুবাইতে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে দাঁড়িয়েছে ৩৮২.২৫ দিরহাম, যা এ পর্যন্ত সর্বোচ্চ সরকারি রেট। খবর গালফ নিউজ

বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৪২৯ ডলার ছুঁয়েছে। স্বর্ণের এই দাম বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছেন।

দুবাই বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দামও দাঁড়িয়েছে ৪১২.৭৫ দিরহাম। বৃহস্পতিবার এই রেট ছিল ৪১২.৫০ দিরহাম, অর্থাৎ স্বল্প সময়েই দাম আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে ২২ ক্যারেট স্বর্ণের দাম খুব দ্রুত ৩৯০ দিরহাম ছুঁতে পারে, যা হবে একটি নতুন মাইলফলক।

বাজারে উদ্বেগ ছড়িয়েছে আরেকটি দুঃসংবাদের মাধ্যমে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত হয়। দুবাই গোল্ড সুকের ব্যবসায়ীদের মতে, গুজরাট থেকেই প্রচুর হীরার গয়না ও ক্রেতা আসে। ফলে এ দুর্ঘটনার মানবিক প্রভাব ছাড়াও ব্যবসায়িক প্রভাবও পড়েছে বাজারে।

এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, ‘আমাদের অনেক কর্মী গুজরাট থেকে এসেছেন। এই দুর্ঘটনা আমাদের অনেকের পরিবারকেও নাড়িয়ে দিয়েছে।’

বিশেষজ্ঞদের মতে, এ মুহূর্তে স্বর্ণের বাজার অস্থির হলেও প্রবণতা ঊর্ধ্বমুখী। তাই যারা স্বর্ণে বিনিয়োগ করতে চান, তাদের পরামর্শ দেয়া হচ্ছে কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।

একজন খুচরা ক্রেতা বলেন, ‘এখন স্বর্ণের গয়না কেনার সময় নয়, বরং পুরনো গয়না বদলে নেয়াই বুদ্ধিমানের কাজ।’

বিশ্লেষকেরা বলছেন, যদি স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলার প্রতি আউন্স ছুঁয়ে ফেলে, তাহলে তা আরও ওপরে উঠে যেতে পারে, এমনকি স্বল্প সময়ের মধ্যেই নতুন এক রেকর্ড তৈরি হতে পারে।


এসএন 

Share this news on:

সর্বশেষ

img
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026