ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকিতে 'মেটা এআই' ব্যবহারকারীরা

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘মেটা এআই’ এর সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা বাড়ছে দিন দিন। নিঃসঙ্গ হওয়ায় বর্তমানে প্রায় সবাই এআই চ্যাটবটের সঙ্গে গোপনে কথাবার্তা সারেন। মেটা এআইয়ের চ্যাটবটে যে কোনো প্রশ্ন লিখলেই চটজলদি উত্তর চলে আসে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামেও মেটা এআই চলে এসেছে। ফলে অনেকেই আবেগের বশে অনেক ব্যক্তিগত তথ্য চ্যাটবটে লিখে ফেলছেন। আর এতেই তৈরি হচ্ছে সমস্যা। ইউজারের অসতর্কতায় ফাঁস হয়ে যেতে পারে ব্যক্তিগত তথ্য! ফলে ‘মেটা এআই’ নিয়ে চিন্তা বাড়ছে ব্যবহারকারীদের মধ্যে।

চ্যাটবট যে কোনো জটিল সমস্যার সমাধান করে দিচ্ছে। ‘এআই’ প্রযুক্তির সাহায্যে অনুভূতি বুঝে তার উত্তর দেয়। ব্যবসা, চাকরি কিংবা যে কোনো কর্মক্ষেত্রে এআই তার নিজস্ব প্রতিভা দেখাতে শুরু করেছে। কোনো অজানা বিষয় মাথায় এলেই ‘গুগল সার্চ’-এ গিয়ে খুঁজতে যতটা সময় ব্যয় হয়, চ্যাটবট তার চেয়ে অনেক কম সময়ে, নির্ভুল তথ্য তুলে ধরছে ব্যবহারকারীর সামনে। ফলে চ্যাটবটের ওপর মানুষের নির্ভরতা বেড়ে গিয়েছে।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে এআই চ্যাটবটের সঙ্গে অনেকেই ব্যক্তিগত তথ্য শেয়ার করেন, ছবিও শেয়ার করেন এডিট করার জন্য। কিন্তু অনেকেই খেয়াল করেন না সেখানে একটি ফিড রয়েছে ‘ডিসকভার’ নামে। সেখানে যে সব তথ্য আপনি শেয়ার করবেন, তা প্রকাশ্যে চলে যেতে পারে। আসলে মেটা এআই অ্যাপে যে শেয়ার অপশন রয়েছে সেখানে কোনো পরিষ্কার হুঁশিয়ারি বার্তা আসে না। অর্থাৎ সেটা শেয়ার করতে গেলে কোনো নোটিফিকেশন ফুটে ওঠে না। যা শেয়ার করা হচ্ছে তা সবার কাছে পৌঁছে যাবে। এখনও পর্যন্ত মেটা এআই অ্যাপে ৬.৫ মিলিয়ন ডাউনলোড হয়েছে। যা মেটার স্ট্যান্ডার্ডে তেমন কিছু নয়।

মেটা এআই-এ যেভাবে সুরক্ষিত থাকবেন

নিজের মোবাইলে গিয়ে সেটিংসে পরিবর্তন করলে আপনার ব্যক্তিগত তথ্য অজান্তে অন্যের কাছে পৌঁছবে না। এর জন্য প্রথমেই অ্যাপ সেটিংসে চলে যান। সেখানে ক্লিক করে ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘ম্যানেজ ইয়োর ইনফরমেশন’-এ গিয়ে ‘মেক অল ইয়োর প্রম্পটস ভিজিবল টু অনলি ইউ’ অপশনটিতে ক্লিক করে বদল আনলেই আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026