© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্টারলিংকের চেয়েও ৫ গুন দ্রুত গতির ইন্টারনেট আনলো চীন!

শেয়ার করুন:
স্টারলিংকের চেয়েও ৫ গুন দ্রুত গতির ইন্টারনেট আনলো চীন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ পিএম | ১৯ জুন, ২০২৫
এবার ইলন মাস্ককে টেক্কা দিলো চীন। মাস্কের স্টারলিংকের গতিকেও পেছনে ফেলবে চীনের ইন্টারনেট। চীনা গনমাধ্যমের দাবি চীনের এই নতুন স্যাটেলাইট প্রযুক্তি পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার ওপরে জিওস্টেশনারি কক্ষপথে স্থাপিত একটি স্যাটেলাইট থেকে পরিচালিত হচ্ছে।

এটি স্টারলিংকের স্যাটেলাইটগুলোর অবস্থানের তুলনায় প্রায় ৬০ গুণ উচ্চতায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত লেজার সিগন্যাল বায়ুমণ্ডলে প্রবাহিত হওয়ার সময় বিকৃত হয়ে পড়ে, যার ফলে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগে সমস্যা হয়। তবে এই সমস্যাকে পাশ কাটাতে সক্ষম হয়েছে চীনের গবেষকরা।

চীনের উদ্ভাবিত নতুন এই প্রযুক্তিতে রয়েছে ৩৫৭টি মাইক্রো-মিরর যা বিকৃত লেজার রশ্মিকে সঠিকভাবে পুনর্গঠন করে। পাশাপাশি, এতে মাল্টি-প্লেন লাইট কনভার্টার এবং রিয়েল-টাইম পাথ-পিকিং অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে ডেটা সিগন্যালের গতি ও নির্ভুলতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে অতীতের সমস্যা দূর হয়েছে।

চীনেট নতুন এই গবেষণা শুধু চীনের প্রযুক্তিগত সক্ষমতাই বাড়ায়নি, বরং বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, এই সাফল্য ভবিষ্যতের ব্রডব্যান্ড কাঠামো, দূরবর্তী অঞ্চলের ইন্টারনেট সুবিধা এবং মহাকাশ থেকে নির্ভরযোগ্য তথ্য আদান-প্রদানে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

আরআর/এসএন

মন্তব্য করুন