বাজারে খোলা ভোজ্যতেল বিক্রিতে আসছে নিষেধাজ্ঞা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেছেন, খোলা ভোজ্যতেলে নির্ধারিত মান অনুযায়ী ভিটামিন-এ ও ভিটামিন-ডি পাওয়া যায় না। তাছাড়া খোলা তেলের ক্ষেত্রে ফুড গ্রেড কন্টেইনার না হওয়ায় তেলের পুষ্টিগুণ নষ্ট হয় এবং রিফাইনিং প্রসেসে ব্লিচিং করে তেলের রঙ পরিবর্তনের মাধ্যমেও এর গুণাগুণ নষ্ট হচ্ছে। তাই খোলা ভোজ্যতেল বিপণন এবং বিক্রয় পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার(১৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের যৌথ উদ্যোগে ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেন, দে‌শের বাজা‌রে খোলা তে‌ল যেভা‌বে বিক্রি হ‌চ্ছে, সেটা ঠিকভা‌বে হ‌চ্ছে না। বর্তমা‌নে সরকার সে‌টি বাধা না দিলেও পছন্দ কর‌ছে না। সরকার যে কোনো সময় এটি বন্ধ ক‌রে দি‌তে পা‌রে। বন্ধ করার আগে আপনা‌দের জানা‌নো হ‌চ্ছে। ব‌ন্ধের পর যেন আপনারা বল‌তে না পা‌রেন, সরকার এটি কী কর‌লো? আগামী ছয় মাস থে‌কে এক বছ‌রের ম‌ধ্যে দেশে খোলা তেল বন্ধ হ‌য়ে যেতে পা‌রে। এর প্রস্তু‌তি প্রায় সম্পূর্ণ হ‌য়ে‌ গে‌ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম উপবিভাগের উপ-পরিচালক আতিয়া সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম বক্তব্য দেন।

কর্মশালার স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের প্রোজেক্ট কো-অর্ডিনেটর ফুড ফর্টিফিকেশন লাইলুন নাহার।

এ সময় তিনি বলেন, ভিটামিন এ ঘাটতিজনিত সকল স্বাস্থ্যগত সমস্যা দূরীকরণে ইউনিসেফের কারিগরি এবং গেইনের আর্থিক সহযোগিতায় শিল্প মন্ত্রণালয় ২০১০ সাল থেকে ভোজ্য তেলের সাথে ভিটামিন এ মিশ্রনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ কার্যক্রম শিশু, গর্ভবতী মহিলা, কিশোর-কিশোরীদের অপুষ্টি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে।

কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতা, বিভিন্ন তেল কোম্পানির পরিবেশক, বিএসটিআই প্রতিনিধি, বাজারে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026