১১ মাসে ৩৭৮ কোটি ডলার ঋণ পরিশোধ, বাড়ছে চাপ

সরকারের ওপর ক্রমাগত বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বৈদেশিক ঋণের সুদ-আসল বাবদ ৩৭৮ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে সরকার, যা এক বছর আগের তুলনায় ২৩ শতাংশের বেশি। বিপরীতে কমেছে ঋণছাড় ও ঋণের প্রতিশ্রুতি। এ অবস্থায় ঋণের অর্থ দিয়ে সুদ পরিশোধ চক্র তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দেশীয় অর্থায়নের ঘাটতি পূরণে দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নানা শর্তে ঋণ নেয় সরকার। এসব ঋণের সুদ, আসলসহ প্রতি মাসেই পরিশোধ করতে হয়। এ বৈদেশিক ঋণ পরিশোধের চাপ সরকারের ওপর ক্রমাগত বাড়ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাস, অর্থাৎ জুলাই থেকে মে মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল বাবদ সরকার ৩৭৮ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশেরও বেশি। সরকার এ ববাদ যে অর্থ ব্যয় করেছে, তার মধ্যে ঋণের আসল ২৩৮ কোটি ডলার আর সুদ ১৪০ কোটি ডলার।

এদিকে বিদেশি ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বিদেশি ঋণছাড় ও ঋণের প্রতিশ্রুতি। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বিদেশি ঋণছাড় হয়েছে ৫৬০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭০২ কোটি ডলার।

একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে ৫৪৮ কোটি ডলারের। যদিও গত অর্থবছরের একই সময়ে ঋণ প্রতিশ্রুতি এসেছিল ৭৯২ কোটি ডলারের।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, যেহেতু ঋণ পরিশোধের পরিমাণ বাড়ছে, এর মানে হলো যতটুকু অর্থ আসছে, ঋণ পরিশোধেই চলে যাচ্ছে। এ রকম একটা চক্র তৈরি হচ্ছে। এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে।

বিগত কয়েক বছর ধরেই বিদেশি ঋণ গ্রহণে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026