বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নামতে পারে ৬০ ডলারে: মরগান স্ট্যানলি

ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা কমে আসায় এবং বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকায় আগামী বছরের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬০ ডলারে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা সংস্থা মরগান স্ট্যানলি।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে ব্যাংকটি জানিয়েছে, আগামী ২০২৫-২৬ সালের মধ্যে ওপেকের বাইরে থাকা দেশগুলো দৈনিক ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়াবে, যা সেই সময়ের চাহিদা পূরণে যথেষ্ট হবে।

মরগান স্ট্যানলি বলছে, ওপেক এখনো তাদের উৎপাদন সীমা কমানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ফলে ২০২৬ সাল নাগাদ দৈনিক প্রায় ১৩ লাখ ব্যারেল অতিরিক্ত তেল সরবরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ওপেক প্লাস দেশগুলো মে মাসে সিদ্ধান্ত নিয়েছে, জুলাইয়ে দৈনিক আরও ৪ লাখ ১১ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানো হবে। এতে এপ্রিল থেকে মোট উৎপাদন বৃদ্ধি হবে দৈনিক ১৩ লাখ ৭০ হাজার ব্যারেল।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা কিছুটা প্রভাব ফেললেও সরবরাহ বৃদ্ধির কারণে তেলের দামে চাপ রয়েছে। সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৬ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৬১ ডলারে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৪১ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ১১ ডলারে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026