হাসিনা-কাদের-কামাল-শামীমের বিরুদ্ধে আরও ৪ হত্যা মামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে হত্যার ঘটনায় চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে এসব মামলার বিষয়ে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

তিনি বলেন, পৃথক চারটি স্থানে আব্দুস সালাম, সেলিম মন্ডল, মো. সুজন খান ও আলাউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ (৬৪) ১৮ জনের নামে ও আরও অজ্ঞাত ৩৮০ জনকে আসামি করে পৃথক ৪টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন একটি ও ৩০ জুন তিনটিসহ মোট চারটি মামলা সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হয়। এতে বাদী হয়েছেন মো. সিরাজুল ইসলাম (৫৮), মুনজিল হোসেন (৫০), মো. আল আমিন (২৩) ও মো. ওয়াজেদ আলী (৪০)।

মো. আল আমিন বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এই মামলায় অজ্ঞাত আসামি রয়েছেন ৬০-৭০ জন।

মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এ মামলায় অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে।

ওয়াজেদ আলীর দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এই মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছেন ৬০-৭০ জন।

মুনজিল হোসেনের বাদী হওয়া মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারগুলোতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড-সংলগ্ন বৃষ্টি হার্ডওয়ার দোকানের সামনে ছাত্র-জনতা আন্দোলন করাকালীন বাদী মুনজিল হোসেনের ছেলে মো. সুজন খান (২৯) সেখানে উপস্থিত ছিলেন। সেদিন এই মামলার অজ্ঞাতনামা আসামিরা ঘটনাস্থলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিম সুজন খানের নাভির নিচে ও কোমড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

পরদিন ২০ জুলাই বিকেল ৪টায় বাদী সিরাজুল ইসলামের ছোট ভাই আলাউদ্দিন (৩৬) আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন। ওইদিন বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানী নগর অংশে বিক্ষোভ করলে তাদের দমাতে শামীম ওসমানের নেতৃত্বে অন্যান্য আসামিরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তখন ভিকটিম আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

আবার ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ডাচ বাংলা ব্যাংক শাখার সামনে বাদী আল আমিনের ছোট ভাই ভিকটিম আব্দুস সালাম গুলিবিদ্ধ হন। এর দুই দিন পর ডাচ বাংলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডাচ বাংলা ব্যাংক ভবনের সামনে মামলার বাদী ওয়াজেদ আলীর ছোট ভাই ভিকটিম সেলিম মন্ডল গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026
img
‘পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি রিয়ার? Feb 04, 2026
img
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা Feb 04, 2026
img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026