সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতি লতিফ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাজধানীর গুলশানের দোকান কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নিপতি লতিফ ভূইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূইয়ার রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম আসামি লতিফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এর আগে লতিফ ভূইয়া কামালকে শুক্রবার রাত ৩ টার দিতে বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

লতিফ ভূইয়া কামাল কুমিল্লার বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। মামলার এজাহারনামীয় ১৩৩ নং আসামি তিনি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বিকেলে ৫০০/৭০০ জন আন্দোলনকারী বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন করতে থাকে। তাদের ওপর আক্রমণ করা হয় এবং গুলি চালানো হয়।
গুলিবিদ্ধ হন পারভেজ। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৬ মে তার বাবা মো. সবুজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026