আমরা ১১ জন শহীদ নারীর ওপর একটি গবেষণামূলক সংকলন প্রকাশ করব : শারমীন এস মুরশিদ

‘আমার পক্ষ থেকে একটি নির্দিষ্ট চাহিদা রয়েছে। আমরা জুলাই আন্দোলনে ১১ জন শহীদ নারীর ওপর একটি গবেষণামূলক সংকলন মন্ত্রণালয় থেকে প্রকাশ করব। আমাদের মেয়েরা হারিয়ে যাবে না। এই কথাটি বারবার বলেছি, কারণ তাদের বীরত্বগাথা আছে।

কিন্তু সেসব গল্প আমাদের সামনে আসে না। আমি মনে করি, সেই ইতিহাস রক্ষা করা ও তুলে ধরা আমার দায়িত্ব’ বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
রবিবার (৬ জুলাই) নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকার শহীদ রিয়া গোপের পরিবার ও সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে দেখা করা শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘আমার দুটি স্পষ্ট ও গভীর আগ্রহের জায়গা রয়েছে।

প্রথমত, আমাদের নারী শহীদ যোদ্ধারা যারা জাতির জন্য জীবন দিয়েছেন তাদের পূর্ণ অধিকার যেন রাষ্ট্র নিশ্চিত করে সেটি দেখা। দ্বিতীয়ত, আমার মন্ত্রণালয়ের অধীনে থাকা যেটুকু শক্তি, রিসোর্স ও সুযোগ-সুবিধা আছে, তা কাজে লাগিয়ে শহীদ নারীদের পরিবার, বিশেষ করে তাদের সন্তানদের পাশে থেকে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করা।’

শহীদ সুমাইয়ার পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘এই শহীদ মেয়েটির পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তার তিনটি ছোট ভাই আছে, মা তাদের দেখাশোনা করছেন।
একটি বোনও রয়েছে। তা ছাড়া তার সোয়াইবা নামের একজন সন্তান রয়েছে। আমাদের অন্তত এতটুকু নিশ্চয়তা দেওয়া উচিত যে এই শিশুদের শিক্ষার পথ যেন বন্ধ না হয়। তাদের নিরাপদ ভবিষ্যতের জন্য আমরা যেন একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে পারি।’

তিনি আরো বলেন, ‘শহীদ পরিবারের ভাতাকে কেন্দ্র করে নানা জটিলতা দেখা যায়, সেসব বিষয় আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি রয়েছে। শহীদদের সন্তান এবং তাদের অভিভাবক যিনি শিশুটির দায়িত্ব গ্রহণ করবেন তাদের যেন সর্বোচ্চ সহায়তা দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং প্রশাসনও ন্যায্যতার সাথে সেই কাজ করছে।’

এ সময় উপদেষ্টার সঙ্গে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
এবার যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া Jan 13, 2026
img
অন্যায়-নির্যাতন সহ্য করেও আপনাদের ছেড়ে যাননি মির্জা ফখরুল Jan 13, 2026
img
হযরত শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার Jan 13, 2026
img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026
আমি ৪ বার মন্ত্রী ছিলাম, মেয়রও হয়েছি—মোটামুটি অভিজ্ঞতা নিয়েছি Jan 13, 2026
img
নির্ধারিত সময়ের আগেই আসছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
img

ছন্দা বিনতে সুলতান

‘সংসার টেকেনি বলে তাহসান-মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’ Jan 13, 2026
বিএনপিকে ক্ষমতায় চায় ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬ Jan 13, 2026
'আমার মত এই গেটাপের যারা আছি আমরা কিন্তু এভারেজ ম্যাচ ফিমেল না' Jan 13, 2026
অভিনয়ে ৩০ বছর পূর্তিতে ভক্তদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি রানি মুখার্জির Jan 13, 2026
চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে উঠল রাজশাহী Jan 13, 2026
img
২ হাজার দশকের শুরুতে বলিউডে হৃতিক রোশানের উত্থানের স্বর্ণযুগ Jan 13, 2026
img
মিয়ানমার রোহিঙ্গাদের জীবন দুঃস্বপ্নে পরিণত করেছে: আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া Jan 13, 2026
img
ইরানে সামরিক হামলার বিষয়টি এখনো বিবেচনায় রেখেছে ট্রাম্প প্রশাসন Jan 13, 2026
img
তিন বছর পর ফিরছে ভেঙে যাওয়া সেই জুটি Jan 13, 2026