পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, ডিএসইতে লেনদেন ৫৭৩ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও, সিএসইতে কমেছে।

সোমবার (৭ জুলাই) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে সোমবার বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮২ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭৬ দশমিক ১৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩৬ দশমিক ৮৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৭৩ পয়েন্ট ও ১ হাজার ৮১ দশমিক ১৮ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৬৭ কোটি ২৮ লাখ টাকা।

এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭৮টি কোম্পানির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪ দশমিক ১৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১১৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৮১২ দশমিক ২০ পয়েন্টে ও ৮ হাজার ৪৪৫ দশমিক ৫০ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ১৬ দশমিক ৫৬ পয়েন্ট ও সিএসআই সূচক ৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮ দশমিক ৭৫ পয়েন্টে ও ৮৮০ দশমিক ৬৭ পয়েন্টে। আর ২০০ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১১ হাজার ৯৩১ দশমিক ২৫ পয়েন্টে।

তবে সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৬ কোটি ৭৯ লাখ টাকা।

সিএসইতে ২২৮ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারদর।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি Feb 03, 2026
img
দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, শহরজুড়ে উৎসবের আমেজ Feb 03, 2026
img
আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী Feb 03, 2026
img
প্যারিসে ইলন মাস্কের এক্স কার্যালয়ে তল্লাশি Feb 03, 2026
img

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের আলটিমেটাম

ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি Feb 03, 2026
img
এপস্টেইন ফাইলস-কে ঘিরে আলোচনায় নেটফ্লিক্সের সিরিজ Feb 03, 2026
img
পদ্মশ্রী পেয়ে রোহিত শর্মার মন্তব্য Feb 03, 2026
img
সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত : জামায়াত আমির Feb 03, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও পরিচয়ের মূল্য স্বীকার জরুরি : শিক্ষা উপদেষ্টা Feb 03, 2026
img
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
নির্বাচনী কাজে জড়িতদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের Feb 03, 2026
img
রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি Feb 03, 2026
img
জামায়াত আগামীতে হয়তো বলবে গোলাম আজমই স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
বাংলাদেশের পাশে ‘চিকেন নেকে’ মাটির নিচে ভারতের রেললাইন বানানোর পরিকল্পনা Feb 03, 2026
img
সালমানের পক্ষে মানহানি মামলার রায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি Feb 03, 2026
img
সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি Feb 03, 2026
img
মোবাইলে তৈরি জুলাই গণ-অভ্যুত্থানের সেই সিনেমা বিশ্বমঞ্চে! Feb 03, 2026
img
বিমানের এমডির পদ হারালেন সাফিকুর Feb 03, 2026
img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026