নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-০২১৩) চাপায় মো. সোহেল মিয়া (৩৯) নামেমোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘাতক ট্রাক সহ চালক মো. মাহবুব ও তার সহকারী মেহেদী হাসানকে আটক করে স্থানীয় জনতা।

খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. জুলহাস উদ্দিন সহ ফোর্স ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের কাছে আটকদের সোপর্দ করে।

নিহত মো. সোহেল মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া থানার ঘাগটিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান , রাত আনুমানিক দশটায় ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে এসে পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটর সাইকেল্টি উলটে দুমড়ে মুচড়ে গেলে আরোহী সোহেল মিয়া রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জুলহাস উদ্দিন জানান, জনতার কাছ থেকে ট্রাক চালক মো. মাহবুব ও তার সহকারী মেহেদী হাসানকে আটক করা হয়েছে। তাদের রিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীণ রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মাঘ মাসে মাথা এত গরম হলে চৈত্রে কী হবে: জামায়াত আমির Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৪৩ শতাংশ Feb 02, 2026
img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026
img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026
img
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার Feb 02, 2026
img
বিশ্বসংগীত ও মানবিকতার প্রতীক শাকিরার জন্মদিন আজ Feb 02, 2026
img

যশোরে তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই Feb 02, 2026
img
অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে : অর্থ উপদেষ্টা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নতুন নাম মামদানির মা মীরা নায়ার Feb 02, 2026
img
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর Feb 02, 2026
img
তরুণ অভিনেতা আরশ খানের জন্মদিন আজ Feb 02, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক Feb 02, 2026
img
কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: তারেক রহমান Feb 02, 2026
img
ভুল বোঝাবুঝি নিয়ে এ আর রহমানের আক্ষেপ! Feb 02, 2026