স্বর্ণ পাচারে ১১ টি বারসহ যশোরে তিন চোরাকারবারি আটক

যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রোববার (১৩ জুলাই) ভোরে বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ওই স্বর্ণের চালানটি আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাক্ষ্মণবাড়ীয়ার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের জিলু মিয়ার ছেলে আতা এলাহী জীবন, গাজীপুরের কাশিমপুর উপজেলার পূর্ব বাগবাড়ি গ্রামের আহম্মদ আলীর ছেলে আবুল কালাম আজাদ ও বগুড়ার শেরপুর সুচিত্র লাল মন্ডলের ছেলে রামপ্রসাদ মন্ডল।

যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার ধলগা রাস্তা মোড় এলাকা থেকে সন্ধেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। এরপর তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগে লুকিয়ে রাখা ১১টি বার জব্দ করা হয়।

স্বর্ণগুলো তারা ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে নিয়ে একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা ও অপর ২জন যশোর- চৌগাছা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লক্ষ ২৭ হাজার ৯৩০ টাকা।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাঘারপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। একইসাথে উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026