দ্রুত সময়ের মধ্যে অমীমাংসিত বিষয়ে ঐকমত্য তৈরি হবে, প্রত্যাশা আলী রীয়াজের

রাজনৈতিক দলগুলোর কাছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চূড়ান্ত প্রস্তাবনা দেয়া হয়েছে জানিয়ে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, দলীয় ফোরামে আলোচনা করে মঙ্গলবার এ বিষয়ে মতামত জানাবে দলগুলো। দ্রুত সময়ের মধ্যে অমীমাংসিত বিষয়ে ঐকমত্য তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিকেলে তিনি এসব কথা জানান।

তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া এবং এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবে কিনা-তা নিয়ে দিনভর আলোচনাতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ মনে করেন, বাকি দিনগুলোতে সংলাপে আরও কিছু বিষয়ে ঐকমত্য হবে।

এদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগ নিয়ে আলোচনা ছাড়াও চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সংক্রান্ত লিখিত প্রস্তাবনা পেয়েছেন বলেও জানান তিনি।

দীর্ঘ বৈঠক শেষে বিকেল ৫টায় ড. আলী রীয়াজ বলেন, কমিশন সংশোধিত সমন্বিত প্রস্তাব করেছে, যার অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। দলগুলো দলীয় ফোরামে আলোচনা করে পরশু মতামত জানাবে। যাতে পরশু একমত হওয়া যায়। আগামী দুই একদিনের মধ্যে উচ্চকক্ষের বিষয়ে একটা সমাধান দিতে পারব।

কমিশনের সহ-সভাপতি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি, জামায়াতসহ কয়েকটি দলের লিখিত প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত প্রস্তাবনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) যা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। চলতি মাসেই অমীমাংসিত সব বিষয়ে ঐকমত্য হওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী।

এদিকে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মুখোমুখি অবস্থানের কথা জানায় বেশ কয়েকটি দল। যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপিসহ বেশকিছু দল এক ব্যক্তিকে একাধিক পদে থাকার বিষয়ে আপত্তি জানায়।

দলীয় প্রধান প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আপত্তি জানালেও প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একজন হওয়ার পক্ষে মত জানায় জামায়াতে ইসলামী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ঐকমত্য তৈরি না হলেও প্রায় কাছাকাছি এসেছে রাজনৈতিক দলগুলো।

তিনি বলেন, দলীয় প্রধানের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ উন্মুক্ত রাখা উচিৎ।

সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত মোট ৬০টি সংলাপ করেছে ঐকমত্য কমিশন।

এর আগে সকালে বৈঠকের শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। অনেক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে।

বেলা ১টায় শুরু হয় দ্বিতীয় দফার ১৫তম দিনের সংলাপ। আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার এবং একাধিক পদে প্রধানমন্ত্রীর থাকা না থাকা প্রসঙ্গে। তবে, দুই বিষয়ের কোনটিতেই ঐকমত্য তৈরি হয়নি। 

এমআর/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ Feb 01, 2026
img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img
বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026
img
সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় Feb 01, 2026
img

জামায়াতের অভিযোগ

রাষ্ট্রপতির কার্যালয় থেকেই ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’ Feb 01, 2026
img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026