এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ

চলমান এইচএসসি পরীক্ষায় খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বাংলা, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত এবং ইসলাম শিক্ষা বিষয়ের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত পূরণ করানো হয়-এমন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে বোর্ড।

রোববার (২০ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা পৃথক পৃথক চিঠিতে বলা হয়েছে, পরীক্ষকের দায়িত্বে থেকে খাতার গোপন অংশ মূল্যায়নের কাজ শিক্ষার্থী বা অন্য কাউকে দিয়ে করানো শাস্তিযোগ্য অপরাধ। এতে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অভিযুক্তদের আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


কারণ দর্শানোর চিঠি পেয়েছেন-নরসিংদীর বারৈচা কলেজের মধুছন্দা লিপি (বাংলা ১ম পত্র), সাভারের হাজী ইউনুছ আলী কলেজের মো. জাকির হোসাইন (বাংলা ২য় পত্র), গাজীপুরের ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের মো. রাকিবুল হাসান (বাংলা ২য় পত্র), ডেমরার রোকেয়া আহসান কলেজের মুরছানা আক্তার (ইংরেজি ২য় পত্র), নবাবগঞ্জের মুন্সীনগর উচ্চ বিদ্যালয়ের আবু বকর সিদ্দিক (গণিত), রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমীরময় মন্ডল (গণিত), যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মো. সাখাওয়াত হোসাইন আকন (ইসলাম শিক্ষা) এবং সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজের মহসীন আলামীন (উচ্চতর গণিত)। 

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব অত্যন্ত গোপনীয়। এ ক্ষেত্রে অনিয়ম বা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। চিঠির অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র বলছে, এই অনিয়মের ঘটনাগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানটির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিষয়গুলো খতিয়ে দেখতে কেন্দ্রীয়ভাবে কমিটি গঠন করা হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল Feb 02, 2026
img
আইফোনের আয়ের রেকর্ড Feb 02, 2026
img

এনডিটিভির খবর

পাকিস্তানের বয়কট ইস্যুতে ‘উচ্চ পর্যায়ের’ মিটিং ডাকল আইসিসি Feb 02, 2026
img
কেমন ছিল নুসরাত ফারিয়ার ৪৮ ঘণ্টার কারাবাস? Feb 02, 2026
img
নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান Feb 02, 2026
img
নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন Feb 02, 2026
img
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর Feb 02, 2026
img
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস Feb 02, 2026
img
অফিস-আদালত-হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি Feb 02, 2026
img
শাকিবের সাথে জ্যোতির্ময়ী কুণ্ডুর রোমান্স ঠিক কেমন হবে? Feb 02, 2026
img
ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সোলতানির জামিনে মুক্তি Feb 02, 2026
img
ইরানের ওপর হামলার পরিণতি হবে 'আঞ্চলিক যুদ্ধ', হুঁশিয়ারি খামেনির Feb 02, 2026
img
অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় আশিক Feb 02, 2026
img
নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব : আখতার হোসেন Feb 02, 2026
img
সাবেক ফুটবলার রণজিৎ দাশ আর নেই Feb 02, 2026
img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026
img
নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা প্রসঙ্গে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Feb 02, 2026
img
৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত দালাই লামা Feb 02, 2026