সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানসহ ২ জনের বিরুদ্ধে শীঘ্রই দুর্নীতির চার্জশিট দাখিল

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং শ্রম অধিদফতরের সাবেক পরিচালক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২০ জুলাই) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানা গেছে।

তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনে গাফিলতি, অপরাধমূলক অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রী থাকাকালীন বেগম মন্নুজান সুফিয়ান পরস্পর যোগসাজশে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশপ্রাপ্ত তালিকার ৩ নম্বরে থাকা শামীমা সুলতানা বারীকে অযৌক্তিকভাবে বাদ দিয়ে ১৬ নম্বরে থাকা মো. মিজানুর রহমানকে পদোন্নতি দেন।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের তৎকালীন পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। পরে তাকেই মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশনে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। কমিশনের পক্ষ থেকে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৫, ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
হ্যাজেলউডের বিশ্বকাপে খেলার বিষয়ে অস্ট্রেলিয়ার নতুন ঘোষণা Feb 02, 2026
img
স্বামীর অসুস্থতায় আবেগঘন পাপিয়া সেন Feb 02, 2026
img
মেকআপ রুমে শিল্পীকে হেনস্থার অভিযোগ! পরিচালক অর্ক গাঙ্গুলীর নিশানা কি সায়কের দিকে? Feb 02, 2026
img
আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা : নাহিদ ইসলাম Feb 02, 2026
img
জানুয়ারিজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৭ টি ব্যাংকে Feb 02, 2026
img
‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ Feb 02, 2026
img

জামায়াতের উদ্দেশে রিজভী

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? Feb 02, 2026
img
খুলনার জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান Feb 02, 2026
img
৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার Feb 02, 2026
img
দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট নিয়ে ডিএমপির হটলাইন নম্বর চালু Feb 02, 2026
img
গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়: টিআইবি Feb 02, 2026
img
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না : ব্যারিস্টার তানিয়া আমির Feb 02, 2026
img
রোহিতকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য, কী তথ্য দিল পুলিশ! Feb 02, 2026
img
ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন মেগাস্টার দেব! Feb 02, 2026
img

প্লট দুর্নীতি মামলা

হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড Feb 02, 2026
img
রণজয়-শ্যামৌপ্তির প্রি ওয়েডিং-এ যেন স্বর্ণযুগের জুটিকে ফিরে দেখা! Feb 02, 2026
img
প্রভাসের ‘রাজা সাব’ থেকে বিতর্কিত ছবি ‘পরাশক্তি’! আসন্ন কয়েক দিনে ওটিটি-তে আর কী থাকছে? Feb 02, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা, কে কোন পুরস্কার পেলেন Feb 02, 2026
img
লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 02, 2026