মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৫

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতির অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর এভিনিউয়ের ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ডাকাতি হয়।

রাত ১১টায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা গেছে, মিরপুর ডিএসএসের যে বাড়িটিতে ডাকাতি হয়েছে সেটি অবসরপ্রাপ্ত মেজর সাবের আলীর প্লট। ওই বাসায় ভাড়া থাকতেন বোরহান নামের একজন। অবৈধ অস্ত্র রয়েছে এমন অভিযোগে অবসরপ্রাপ্ত লে. ইফতেখার (বিএ ৬২৮৭) ও অবসরপ্রাপ্ত কর্পোরেল মুকুলসহ পাঁচজন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রবেশ করেন।

সংশ্লিষ্টরা আরো জানায়, বাসায় অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে ঘরের বিভিন্ন মূল্যবান মালামাল ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন চক্রটি। এ সময় তাদেরকে তথ্য প্রদানকারী মিরপুর-১০-এর বাসিন্দা সোর্স হারুনুর রশিদ ঘটনাটিকে সন্দেহজনক মনে করেন। তিনি নিজে একটি মোটরসাইকেলযোগে লে. ইফতেখারের প্রাইভেট কারটির পিছু নেন এবং চিৎকার করে ‘ডাকাত যাচ্ছে’ বলে জনসাধারণকে অবহিত করেন। এরপর প্রাইভেটকারটি এনডিসি চেকপোস্টে পৌঁছানোর আগে অপর একটি প্রাইভেট কার সামনে থাকার কারণে তারা সেখানেই বাধাপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সহায়তায় তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে করপোরাল মুকুল জানান, মিরপুর-১০ নম্বরে এক চায়ের দোকানে হারুনুর রশিদের সাথে তার পরিচয় হয়। হারুনুর রশিদ জানান, একজন ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র আছে। তারই সূত্র ধরে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও লে. ইফতেখার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের (পিএনজি) পরিচালিত ‘জাস্টিস ফর কমরেডস’র একজন সক্রিয় সদস্য এবং নাসিরের অত্যন্ত ঘনিষ্ঠ। করপোরাল মুকুল বিপৎগামী সেনাসদস্যদের গ্রুপ ‘সহযোদ্ধার’ সদস্য। জিজ্ঞাসাবাদে ইফতেখারের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছে পুলিশ।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, ডায়মন্ড জুয়েলারি, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, তিনটি ঘড়ি, প্রসাধনী সামগ্রী, কয়েক পিস ইয়াবা ট্যাবলেট, হেডফোন সেট, পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্টস জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
OTT-তে বাস্তবঘেঁষা চরিত্রের অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? গঙ্গোপাধ্যায়ের পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026