আশা করছি শুল্ক কিছুটা কমে আসবে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের এটা নেগোশিয়েশনের সময়। আমরা আশা করছি শুল্ক কিছুটা কমে আসবে। আমরা তো চেষ্টা করছি।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আশা করছি শুল্কটা কিছুটা কমে আসবে। কারণ আমাদের মূল্যস্ফীতি তো কম- ৬.৫ বা ৭ বিলিয়ন ডলারের মধ্যে।

আমেরিকা থেকে গম আমদানি করলে দাম অনেক বেশি পড়বে কিনা- এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, দাম কিছুটা বাড়বে, তবে কিছু সুবিধাও আছে। আমরা একটু ডাইভারসিফাই করছি। তাদের ইমপিউরিটি তুলনামূলকভাবে কম, প্রোটিন কনটেন্টও একটু ভালো। আমাদের জন্য এটা দরকার হবে নেগোশিয়েশনের সময়। এটা আমাদের জন্য সহায়ক হবে।

শুল্ক কার্যক্রমের সময়সীমা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো আট দিন বাকি আছে। এর মধ্যে তারা তৃতীয় দফার জন্য যেতে বলেছে কিনা জানি না। তবে বাণিজ্য উপদেষ্টা যাবেন, তিনি টিম নিয়ে যাবেন, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আমি দেখেছি আপনারা গ্রাফিক্স করে, বারকোড দিয়ে দেখাচ্ছেন- কিন্তু এগুলো তো এখনো কার্যকর হয়নি। তিনি (বাণিজ্য উপদেষ্টা) ১ তারিখের আগেই যাবেন।

তিনি বলেন, আমি আমার চ্যানেলে ইউএস চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি।

ব্যবসায়ীরা এই ইস্যুতে লবিস্ট নিয়োগের কথা বলছেন- এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, এই পর্যায়ে লবিস্ট নিয়োগ কতটা কার্যকর হবে জানি না। লবিস্টরা সাধারণত দীর্ঘমেয়াদে কাজ করে। কিন্তু এখনকার সিদ্ধান্তগুলো খুব দ্রুত, উচ্চ পর্যায়ে হচ্ছে। নেগোশিয়েশনের সময় ব্যবসায়ীরা যদি বলেন, ‘আমরা গেলে কাজ হবে’- তা বাস্তবসম্মত নয়। টেবিলে ব্যবসায়ীদের প্রবেশাধিকার থাকবে না। আমি ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবিতে নেগোশিয়েট করে এসেছি। ব্যবসায়ীরা তো গেট পর্যন্তও ঢুকতে পারবে না, পরে বাইরে হইচই করবে। ওই হইচইয়ে কাজ হবে না।

তিনি বলেন, তবে যুক্তরাষ্ট্রের প্রাইভেট সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে রাজনীতিবিদদের গভীর সম্পর্ক রয়েছে। আমি ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, ‘আমরা তো কথা বলেছি’। কারণ আমাদের একটা ভালো ইমেজ ও ইমপ্রেশনস রয়েছে।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026
img
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম Feb 02, 2026
তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026
img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026