সাবেক এমপিদের শুল্কমুক্ত গাড়ির ‘সর্বোচ্চ ব্যবহার’ নিশ্চিত করবে এনবিআর

চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন বন্দর দিয়ে নিয়ে আসা সাবেক এমপিদের শুল্কমুক্ত গাড়ির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এমপিদের আনা গাড়ির নিলাম প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা পানির দরে গাড়ি বিক্রি করতে চাই না। নিলামে গাড়ির দাম না পেলে এর সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি।’

এ সময় কোনো ভোগান্তি সৃষ্টি না করে জনগণকে সেবা দেয়ার নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, অহেতুক ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না। আমাদের মূল ফোকাস থাকবে ট্রেড ফ্যাসিলিটেশন। যারা কর ফাঁকি দিয়ে জনগণকে ঠকাবে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। ব্যবসায়ীরা যাতে বিড়ম্বনার শিকার না হয় সেটি হবে আমাদের মূল প্রতিপাদ্য।

চট্টগ্রামে এনবিআরের তিনটি আইকনিক ভবন নির্মাণের ঘোষণা দিয়ে মো. আবদুর রহমান আরও বলেন, চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক ভবন করার প্ল্যান নিয়েছি। একটি কাস্টমস হাউস হবে। এটি অত্যন্ত নান্দনিক হবে। এটির ডিজাইন চূড়ান্ত হয়ে গেছে। তারপরও প্রধান উপদেষ্টাকে এই ডিজাইনগুলো দেখাবো। কাস্টমস অ্যাকাডেমি ও কর ভবন করা হবে৷ কর ভবন আগ্রাবাদে করা হবে।

তিনি আরও বলেন, যেহেতু কাস্টমস হাউস করতে হলে পুরনো ভবন ভাঙতে হবে। তাহলে কাস্টমস হাউসের অ্যাকোমোডেশন কী হবে, সেজন্য আমরা করেয়কটি জায়গা ভিজিট করেছি। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এরিয়া দেখেছি। আমাদের ব্যবসায়ীদের অধিকাংশ আগ্রাবাদ এরিয়ায়। যতদিন কনস্ট্রাকশন কাজ না হয় ততদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টমস হাউস শিফট হবে। আমার মনে হয় এতে সবার জন্য ভালো হবে।

চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সব ধরনের পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে নিয়ে আসার প্রয়োজন কী? মোংলা ও পায়রা সমুদ্র বন্দর দিয়েও পণ্য আমদানি করা যায়। মোংলা বন্দরের সঙ্গে এখন কানেকটিভিটি অনেক ভালো। পদ্মা সেতুর কারণে মোংলা বন্দরের পণ্য সারা দেশে পৌঁছানের সুযোগ সহজ হয়েছে।

এফপি/টিকে
 

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026