আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : স্বাস্থ্য উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সর্বোচ্চ যত্ন এবং চিকিৎসা নিশ্চিত করতে সরকার ব্যাপক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, আমরা যথাযথ চিকিৎসার নিশ্চয়তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু যে সন্তান হারিয়ে গেছে তার কষ্ট একমাত্র তার পরিবারই বুঝতে পারে।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আমাদের আহত বাচ্চাদের জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ পুরো স্বাস্থ্যকর্মী দল দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।

মাইলস্টোন দুর্ঘটনা জাতীয় করুণ ঘটনা হলেও, স্বাস্থ্য বিভাগের প্রতিটি ইউনিট আহতদের যথাযথ সেবা দিতে একযোগে কাজ করছে। এই দুর্ঘটনা আমাদের স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জও সামনে এনেছে, যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, একজন সন্তানের ক্ষতি পুরো সমাজের জন্য গভীর ব্যথার। তাই আমরা সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে এই সংকট থেকে উত্তরণের আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলনে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং চিকিৎসকদের ‘জুলাই বীর’ হিসেবে সম্মান জানানো হয়।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026