আহত শিশুদের সেবায় সবাই দিনরাত পরিশ্রম করছেন : স্বাস্থ্য উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিশুদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। শুরুতেই সেখানে জুলাই গণঅভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ, সবই আমাদের গর্বের ইতিহাস। কিন্তু এই জুলাই মাসেই আমরা হারিয়েছিলাম অসংখ্য ছাত্র ও জনতাকে। তাদের অপরিমেয় আত্মত্যাগ ভুলে যাওয়ার নয়।

তিনি আরো বলেন, মাইলস্টোন দুর্ঘটনার পর আমরা যথাসাধ্য চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি। সন্তান হারানোর শোক একমাত্র তার পরিবারই সত্যিকারে অনুভব করতে পারে। আহত শিশুদের জন্য চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট, সকলেই নিরলসভাবে কাজ করছেন।

নূরজাহান বেগম বলেন, আমি প্রার্থনা করি, যেন আর কোনো বিভীষিকা আমাদের জীবনে না আসে। আসুন, সবাই মিলে একটি সহনশীল, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ের বীর যোদ্ধাদের জীবন বাঁচাতে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সেবা দিয়েছেন। তাদের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইন ফাইলস-কে ঘিরে আলোচনায় নেটফ্লিক্সের সিরিজ Feb 03, 2026
img
পদ্মশ্রী পেয়ে রোহিত শর্মার মন্তব্য Feb 03, 2026
img
সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত : জামায়াত আমির Feb 03, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও পরিচয়ের মূল্য স্বীকার জরুরি : শিক্ষা উপদেষ্টা Feb 03, 2026
img
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
নির্বাচনী কাজে জড়িতদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের Feb 03, 2026
img
রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি Feb 03, 2026
img
জামায়াত আগামীতে হয়তো বলবে গোলাম আজমই স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
বাংলাদেশের পাশে ‘চিকেন নেকে’ মাটির নিচে ভারতের রেললাইন বানানোর পরিকল্পনা Feb 03, 2026
img
সালমানের পক্ষে মানহানি মামলার রায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি Feb 03, 2026
img
সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি Feb 03, 2026
img
মোবাইলে তৈরি জুলাই গণ-অভ্যুত্থানের সেই সিনেমা বিশ্বমঞ্চে! Feb 03, 2026
img
বিমানের এমডির পদ হারালেন সাফিকুর Feb 03, 2026
img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026