ছবিগুলো আমার নয়, সম্পাদিত : বাঁধন

গত বছর ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেমেছিলেন রাজপথে। শিক্ষার্থীদের সঙ্গে একত্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। ২০২৪ সালের ১ আগস্ট পুলিশের বাধা উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেন দৃশ্যমাধ্যমের শিল্পীরা।

এই আয়োজনে বাঁধনের কণ্ঠস্বর ছিল সকল অন্যায়ের বিরুদ্ধে।

এক বছর চলে গেছে, আজ ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের দিন। এই এক বছর পরে এসেও বাঁধনকে নানা রকম হয়রানির মুখে পড়তে হচ্ছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় এই অভিনেত্রী হেনস্থা করা হয়।

নানা সময়ই অভিযোগ জানিয়েছেন রেহানা মরিয়ম নূর খ্যাত অভিনেত্রী। এবার সামাজিক মাধ্যমে বেশকিছু সম্পাদিত ছবি ছড়িয়ে দিয়ে এই অভিনেত্রীকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে।



ফেসবুকে প্রকাশিত বেশকিছু ছবিতে আজমেরী হক বাঁধনকে দেখা যায়, ওইসব ছবিতে বাঁধন বেশ বোল্ড লুকে ধরা দেন। তবে ভালো করে দেখলে বোঝা যাবে ছবিগুলোর মানুষটি বাঁধন নন কিংবা সম্পাদিত ছবি।

মঙ্গলবার বকেলে আজমেরী হক বাঁধন নিজেই দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ছবিগুলো সম্পাদিত ছবি, ছবির মানুষটি আমি নই। আমাকে সামাজিক মাধ্যমে যেভাবে হেনস্থার চেষ্টা করা হয় এটা তারই একটি অংশ, এছাড়া কিছু নয়।

তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, আসলে সমালোচনা কেউ নিতে পারে না। প্রতিবাদ করলে একটি পক্ষ ক্ষিপ্ত হয় অপর পক্ষ খুশি হয়। আবার অপর পক্ষের সমালোচনা করলে তারাও নিতে পারে না তখন তারা ক্ষিপ্ত হয়।
আসলে আমাকে দলে টানতে না পেরে এসব করে তারা।

সামাজিক মাধ্যমে অভিনেত্রী আজকের দিনটিকে বিশেষ ভাবে মনে করেছেন। আজমেরী হক বাঁধন বলেন, “আমি এই দিনটি চিরকাল মনে রাখব। ৫ আগস্ট ২০২৪ এর সকাল—ভয় আর আশায় ভরা, কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল। কী এক মুহূর্ত ছিল। কী এক অভিজ্ঞতা। এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে।” 

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026