যেভাবে অনলাইনে সন্তানের গোপনীয়তা বজায় রাখবে

অনলাইন গোপনীয়তা রক্ষার প্রয়োজন দিন দিন বাড়ছে। এই গোপনীয়তা বলতে অনলাইনে আমাদের ছবি ও শেয়ার করা তথ্য কে দেখতে পাবে আর কে দেখতে পাবে না, কোনটা প্রকাশিত হবে আর কোনটা হবে না, তার নিয়ন্ত্রণকে বোঝায়। বর্তমানে অনলাইন গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়ে অসতর্কতার ফলে প্রতিনিয়ত মানুষকে নানা প্রতারণা ও হেনস্তার শিকার হতে হচ্ছে।

এক্ষেত্রে নিজের জন্য যেমন অনলাইন গোপনীয়তার প্রয়োজন আছে, তেমনি এটি সন্তানদের জন্যেও সমানভাবে গুরুত্বপূর্ণ । যতদিন সে নিজের অনলাইন উপস্থিতি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়ার যোগ্য হয়ে না উঠছে, ততদিন তার ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে অভিভাবককেই সেই দায়িত্ব পালন করতে হবে।

আমাদের ব্যক্তিগত অনলাইন জীবনের গোপনীয়তা চেক-আপের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনেক ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। চাইলেই যে কেউ নিজের সন্তানের হয়ে তার অনলাইন তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার মতো যথেষ্ট সুযোগ-সুবিধা পাবেন না। তাই এ ব্যাপারে অভিভাবকদের আরেকটু বেশি উদ্যোগী ও সচেতন হতে হবে।

আপনার পরিবার ও বন্ধুদেরকে নিজের ইচ্ছা সম্পর্কে জানিয়ে রাখুন
অনলাইনে আমাদের তথ্য ও ছবি প্রকাশকারীরা সব সময় যে বিদ্বেষপূর্ণভাবেই তা করে থাকেন, এমনটা নয়। বরং শিশুদের ক্ষেত্রে দেখা যায়, পরিবারের সদস্য বা পারিবারিক বন্ধুদের দ্বারাই তাদের ছবি অনলাইনে প্রকাশিত হয়। সেক্ষেত্রে আপনি যদি আপনার সন্তানের তথ্য ও ছবি অনলাইনে গোপন রাখতে চান তাহলে অবশ্যই আপনার উচিৎ হবে, আপনার পরিবারের সদস্য ও বন্ধুদেরকে আপনার ইচ্ছার কথা জানিয়ে রাখা। ফলে বন্ধু ও পরিবারের লোকদের সহযোগিতায় আপনার সন্তানের অনলাইন গোপনীয়তা বজায় রাখা অনেক সহজ হবে।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্যাগের অনুমতি বাধ্যতামূলক করুন
আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিং থেকে ট্যাগ করলে তার অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করুন। ফলে অনেক ক্ষেত্রেই আপনার সন্তানের ছবি অনলাইনে প্রকাশিত হলে আপনি তা জানতে পারবেন, কারণ আপনার পরিচিত জনেরা সেখানে আপনাকে স্বভাবতই ট্যাগ করবে। যদি আপনি ছবিটিকে অনলাইনে রাখতে না চান, তাহলে প্রকাশকারীকে সেটা নামিয়ে নিতে অনুরোধ করুন।

গুগল প্রাইভেসি এলার্ট চালু রাখুন
গুগলের এই ফ্রি সার্ভিসটি চালু রাখলে কোনো সংবাদ অনুচ্ছেদে বা সোশ্যাল মিডিয়ার পাবলিক পোস্টে আপনার সন্তানের নাম যুক্ত আছে কিনা তা আপনি খুব সহজে জানতে পারবেন। গুগল ছাড়াও আরও দু’টি প্রতিষ্ঠান একই সুবিধা দিচ্ছে। আপনার সন্তানের অনলাইন উপস্থিতি মানেই তা নেতিবাচক এমনটা নয়। তবে জেনে রাখা ভালো যে, অনলাইনে ঠিক কোথায় কোথায় কোন উপলক্ষে আপনার সন্তানে নাম শেয়ার করা হয়েছে।

অনুমতি ছাড়া আপনার সন্তানের ছবি প্রকাশ করলে তাকে প্রশ্ন করুন
কেউ যদি আপনার অনুমতি ছাড়াই আপনার সন্তানের ছবি প্রকাশ করে, তাহলে কোনো রকম হীনমন্যতা না রেখে সরাসরি তাকে ছবি প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করুন। তাকে আপনার ইচ্ছার কথা জানান এবং বলুন, কেন আপনি এ বিষয়ে সচেতন। প্রয়োজন হলে ছবি সরিয়ে ফেলতে বলুন। হয়ত তারা এই ব্যাপারগুলি নিয়ে কখনোই ভাবেননি এবং আপনার সঙ্গে কথা বলে তাদের সচেতনতা বৃদ্ধি পাবে।

অপ্রাপ্ত বয়স্ক সন্তানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রাইভেসি অন রাখতে বলুন
আপনার অপ্রাপ্ত বয়স্ক সন্তানের যদি ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম প্রভৃতি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তাদেরকে সিকিউরিটি সম্পর্কে সচেতন করে তুলুন এবং নিরাপত্তা সেটিংস ব্যবহার করতে সহায়তা করুন। যাতে করে অনলাইনে শেয়ার করা তাদের তথ্য ও ছবি কোনো প্রতারক চক্রের হাতে না পৌছায়। সূত্র: দ্যা ওয়াশিংটন পোস্ট।

 

 টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026