জাপানের তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে: জাপানের রাষ্ট্রদূত

জাপানের ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউট বাংলাদেশের ৫০ জন তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে তিন মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে।

বুধবার টোকিওর বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এ উপলক্ষে আগত প্রশিক্ষণার্থীদের জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, বাংলাদেশের আইসিটি বিভাগের যুগ্মসচিব মো. খায়রুল আমিন এবং ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট হিদেকি কিওয়াকি, আগত প্রশিক্ষণার্থীগণ এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, দূতাবাসের সঠিক উদ্যোগ ও ব্যবস্থাপনার কারণে জাপানের তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। ওরিয়েন্টেশন কর্মশালার প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, গত জানুয়ারি মাসে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউট যৌথভাবে জাপানে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউটে একটি সেমিনার আয়োজন করে যেখানে জাপানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি যোগদান করেন। সেমিনারে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরা হয় ফলশ্রুতিতে জাপানি তথ্যপ্রযুক্তি ব্যবসায়ি ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া পরে। সেই ধারাবাহিকতায় এবছর জুন মাসে ঢাকায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

তিনি আরো বলেন, সমঝোতা স্মারকটির মূল প্রতিপাদ্য ছিলো ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউট বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট ও প্রফেশনালদের প্রশিক্ষণ প্রদান করবে যাতে তারা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত সম্পর্কে জাপানি ব্যবসায়িদের অবহিত এবং বিনিয়োগে সহায়তা করতে পারবেন। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীগণ অনেকে জাপানেই চাকরির সুযোগ পাবেন এবং অন্যরা জাপানের শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।

এখানে উল্লেখ্য যে বাংলাদেশ দূতাবাস, টোকিও ২০১৭ সালে জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জাইকা)র সাথে অনুরূপ একটি উদ্যোগ নিয়েছিলো যা ‘মিয়াজাকি মডেল’ নামে পরিচিত। মডেলটির মাধ্যমে জাইকা বাংলাদেশে তথ্য-প্রযুক্তিতে দক্ষ কর্মীদের বাংলাদেশেই প্রশিক্ষণ প্রদান এবং পরবর্তীতে জাপানে নিয়োগের ব্যবস্থা করছে।

ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট হিদেকি কিওয়াকি বলেন তাদের লক্ষ্য বাংলাদেশে আইটি ব্যবসার কেন্দ্র হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশকে ‘বিগ ডাটা’, এ.আই, রোবটিক্স ইত্যাদি প্রযুক্তিতে দক্ষ মানব-সম্পদ তৈরিতে সহায়তা করা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগের যুগ্মসচিব মো. খায়রুল আমিন।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026
img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026
img
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার Feb 02, 2026
img
বিশ্বসংগীত ও মানবিকতার প্রতীক শাকিরার জন্মদিন আজ Feb 02, 2026
img

যশোরে তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই Feb 02, 2026
img
অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে : অর্থ উপদেষ্টা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নতুন নাম মামদানির মা মীরা নায়ার Feb 02, 2026
img
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর Feb 02, 2026
img
তরুণ অভিনেতা আরশ খানের জন্মদিন আজ Feb 02, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক Feb 02, 2026
img
কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: তারেক রহমান Feb 02, 2026
img
ভুল বোঝাবুঝি নিয়ে এ আর রহমানের আক্ষেপ! Feb 02, 2026
img
ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম: মাহমুদউল্লাহ Feb 02, 2026
img
অরিজিতের বাড়িতে গোপন বৈঠকে হাজির আমির খান! Feb 02, 2026