ভাই আসিফ মাহমুদ, ওয়েস্টিনে বিলটা কে দেয়—প্রশ্ন মাসুদ কামালের

উপদেষ্টা আসিফ বলেছেন, রাতে মাঝেমধ্যে কাজ শেষ করতে ভোর হয়ে যায়, ওই সময় খাবার দেওয়ার জন্য বাসায় কেউ থাকে না। অনেক সময় ৩০০ ফিটের নীলা মার্কেটে যান। ওখানে হাঁসের মাংস ভালো পাওয়া যায়। বেশি ভোর হয়ে গেলে ওটা বন্ধ থাকে।

তখন ওই দিকে হোটেল ওয়েস্টিনে যাওয়া হয়। এ প্রসঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল প্রশ্ন করে বলেছেন, ভাই আসিফ মাহমুদ, ওয়েস্টিনে বিলটা কে দেয়? না কি ফ্রি খান? ক্যাশ অর কাইন্ড- এই ফর্মুলায় ফ্রি খান? আপনাকে কে খাওয়ায়, ভাই? এই হলো আমাদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাণ্ড-কারখানা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, উনি সরকারের একজন উপদেষ্টা।

কয়েকদিন আগে বলেছেন যে উনি না কি সামনে নির্বাচন করবেন, যদি করেন, উনি শিডিউল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। তার মানে, এতদিন ধরে গুছিয়ে নেবেন, যেদিন শিডিউল ঘোষণা করবে, তার আগের দিন উনি পদত্যাগ করে নির্বাচন করবেন। করেন, ভাই। নির্বাচন করেন।

তিনি বলেন, ‘আপনার যে ইমেজ এর মধ্যে তৈরি হয়েছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি যদি একা একা নির্বাচন করেন, মানে যদি কোনো পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে না করেন, যে কোনো একটা পার্টি থেকে করবেন, আপনি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হইলেন না, বিএনপির মার্কা ছাড়া আপনি নির্বাচন করেন, যদি এনসিপি থেকে নির্বাচন করেন, ভাই- আপনি করেন।

আমি দেখতে চাই আপনি কেমন জনপ্রিয়তা অর্জন করছেন! আপনার এই নীলা মার্কেটের হাস খাওয়া, আর ওয়েস্টিনে মাঝে মাঝে যাওয়া- এই ঘটনা পাবলিক শুনলে ভোট পাইতে হবে না, ভাই। আপনি একজন উপদেষ্টা মাথায় রাখতে হবে, আপনার বয়স যা-ই হোক না কেন, আপনার বন্ধুবান্ধব যা-ই হোক না কেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, এদেশের মানুষ আপনাকে উপদেষ্টা পদে নিয়োগ করেছে, সেই সম্মান রাখার দায়িত্ব আপনার।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026