গরিব রোগীদের ১৪-১৫টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করেন: আসিফ নজরুল

রোগীদের অনর্থক টেস্ট দেয়া থেকে চিকিৎসকদের বিরত থাকতে আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এই অত্যাচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন তাতে কোনো সমস্যা নাই। গরিব রোগীদের ১৪-১৫টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান।

আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে এসব বলেন তিনি।

নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয়, এমন অভিযোগ তুলে আইন উপদেষ্টা প্রশ্ন রাখেন, পৃথিবীর কোন দেশে প্রাইভেট ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? তিনি আরও বলেন, আপনারা ওষুধ কোম্পানির দালাল? এদেশের বড় বড় ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যসত্ত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে?

বাংলাদেশের বেসরকারি চিকিৎসা ব্যবস্থার প্রসংশা করে আসিফ নজরুল বলেন, বেসরকারি খাতের হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো যে পরিমাণ মুনাফা করে, তার ১০ ভাগ যদি পুনঃবিনিয়োগ করা যায় তাহলে বাংলাদেশ থেকে রোগীদের আর বিদেশ গিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন হবে না।

তিনি বলেন, মানুষ ভারত-থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলেও তিনি মন্তব্য করেন।

আসিফ নজরুল উদাহরণ দিয়ে বলেন, আমার বাসায় একটা ছেলে ছিল আমার সাহায্যকারী হিসেবে, সে গিয়েছে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে। তাকে ১৪টা টেস্ট দেয়া হয়েছে। পরে সে রাগ করে ঢাকার বাইরে থেকে চিকিৎসা করেছে, এতো টেস্ট লাগেনি।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026
img
‘পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি রিয়ার? Feb 04, 2026
img
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা Feb 04, 2026
img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026