জেআরপিতে ৪৫৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে : পররাষ্ট্র মন্ত্রণালয়

চলতি বছ‌রে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনায় (জেআরপি) ৯৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চাওয়া হয়। এখন পর্যন্ত ৪৫৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

পররাষ্ট্র স‌চিব আসাদ আলম সিয়া‌মের সভাপ‌তি‌ত্বে রোববার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা-বিষয়ক জাতীয় টাস্কফোর্সের এক বৈঠক শে‌ষে মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. কামরুজ্জামান এই তথ‌্য জানান।

কামরুজ্জামান বলেন, আমাদের পরিকল্পনা ছিল ৯৩৫ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করা। এখন পর্যন্ত বিভিন্ন দাতা সংস্থা এবং রাষ্ট্র থেকে প্রায় ৪৫৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

তি‌নি আরও ব‌লেন, বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা যারা রোহিঙ্গা বিষয়ে কাজ করছেন, তারা তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার আপডেট প্রদান করেন। পাশাপাশি অর্থায়ন সংকটের ফলে যেসব চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

কামরুজ্জামান বলেন, অংশীজনেরা খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা— এই তিনটি প্রধান জীবনরক্ষাকারী বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনায় অংশ নেন। তারা আলোচনা করেন কীভাবে এই তিনটি খাতে প্রভাব পড়তে পারে। রোহিঙ্গা সংকট সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাসহ অন্যান্য দিক নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি।

কামরুজ্জামান বলেন, কক্সবাজারে স্টেকহোল্ডার ডায়ালগ ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে তারা নিজেদের মতামত তুলে ধরবেন। ২৫ আগস্ট মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে প্রধান উপদেষ্টার অংশগ্রহণে একটি সেশন হবে এবং এরপর মোট চারটি বিষয়ভিত্তিক (থিমেটিক) আলোচনা হবে। এই আলোচনাগুলোর সারসংক্ষেপ পরবর্তীতে পৃথক একটি সেশনে তুলে ধরা হবে।

তিনি বলেন, এই আলোচনা নিউইয়র্কে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠাতব্য হাই লেভেল কনফারেন্সকে সামনে রেখেই আয়োজন করা হয়েছে। আলোচনায় উঠে আসা বিষয়গুলো আমরা নিউইয়র্কের সম্মেলনে উপস্থাপন করব। এক প্রশ্নের জবাবে কামরুজ্জামান বলেন, কক্সবাজারের সম্মেলনে অংশ নিতে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় সব দূতাবাস, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাপী কাজ করা সংগঠন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এতে স্টেকহোল্ডারদের উপস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কতটি দেশের প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, যেহেতু অল্প সময়ে এই আয়োজন করা হয়েছে, তাই এখনো বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে। ফলে এখনই অংশগ্রহণকারী দেশের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026