উত্তরপত্র ভরাটে অনিয়ম, পরীক্ষককে শোকজ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানোর অভিযোগে এক পরীক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বিষয়টি ভিডিওচিত্রসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত পরীক্ষকের নাম মোহাম্মদ হামিদুর রহমান। তিনি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ইব্রাহিম খাঁ সরকারি কলেজের প্রভাষক এবং পরীক্ষক কোড–২১৩৪–এ দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিয়ে সোমবার (১৮ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের কক্ষে শুনানি অনুষ্ঠিত হয়।

এরপর অভিযুক্ত শিক্ষক তার অভিযোগের ব্যাপারে সদুত্তর দিতে না পারায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

এতে বলা হয়, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি, এমনকি শিক্ষার্থী বা পরিবারের সদস্যকে দিয়েও বৃত্ত ভরাট করানো শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যকলাপের মাধ্যমে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

নোটিশে অভিযুক্ত পরীক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এ ঘটনায় অবগতির জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব এবং বোর্ড চেয়ারম্যানের একান্ত সচিবকে অনুলিপি পাঠানো হয়েছে।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026