তিন দফা দাবিতে কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের মশাল মিছিল

নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মশাল মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত এ মিছিলে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।


এর আগে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, প্রকৌশল সেক্টরে বৈষম্য তৈরি করে ডিপ্লোমাধারীদের অযৌক্তিকভাবে কোটা প্রদানের সুযোগ রাখা যাবে না। সমাবেশে তারা তিনটি দাবি তুলে ধরেন—

প্রথমত, নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে হবে। এ ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোনো ধরনের কোটা বা সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না। দ্বিতীয়ত, দশম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমা ডিগ্রিধারীদের শতভাগ কোটা বাতিল করতে হবে। এ পদে ন্যূনতম যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হলেও, উচ্চতর যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরা যেন আবেদন করতে পারে সেই সুযোগ রাখতে হবে।

তৃতীয়ত, বিএসসি ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

মশাল মিছিলে কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, প্রকৌশল সেক্টরে ন্যায্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে এ আন্দোলন চলবে।ড. রবিউল ইসলাম সরকার শিক্ষার্থীদের আগাম আন্দোলনকে আরও সুসংগঠিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন ও আবু সায়েম বক্তব্য দেন।

সমাবেশ শেষে কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক সমাপনী বক্তব্যে বলেন, আমরা এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করছি। ডিপ্লোমা কোটার অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায় সম্ভব। 

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026