ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই এবং অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন থ্রি হুইলারচালক ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৪৬) ও থ্রি হুইলারে থাকা যাত্রী উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন (৫০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উল্টোপথে যাওয়া ঢাকাগামী একটি ট্রাক ময়মনসিংহগামী লেন দিয়ে যাওয়া থ্রি হুইলারকে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই থ্রি হুইলারচালক আব্দুল মতিন নিহত হন। থ্রি হুইলারে থাকা যাত্রী ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসে কর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ব্যক্তির কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়, যা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026