‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে চুয়েটে ক্লাস ও পরীক্ষা বর্জন

দেশব্যাপী প্রকৌশল শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শ্রেণিকক্ষ গুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। আসেননি কোনো শিক্ষার্থী। ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে সুনসান নীরবতা, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে।

শিক্ষার্থীরা বলছেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন তারা। তবে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন।

চুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পাঁচ দফা দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে।

চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ইতমাম বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে সমন্বয় করে আমাদের কর্মসূচি চলছে৷ চুয়েটসহ চট্টগ্রামে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

চুয়েটের ছাত্র কল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুক্তার হোসাইন এই কর্মসূচি সম্পর্কে বলেন বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে আমরা সবসময় পাশেই আছি।গতকালকেও শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ আমরা প্রশাসন থেকে জানিয়েছি। আশা করব সরকার শীঘ্রই শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসে এই উদ্ভূত সমস্যার একটি যৌক্তিক সমাধান করবে।

এর আগে গতকাল সন্ধ্যায় পাঁচ দফা দাবি জানিয়ে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর চট্টগ্রামে আন্দোলন শেষ করে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকায় হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ তিন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ডিসি মাসুদ আলমের পদত্যাগের দাবি জানায়। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রশ্নবিদ্ধ ভূমিকার দায়ে সরকারের গায়েবানা জানাজাও পড়েন শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন চলবে বলেও জানান তারা।

প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি-

১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।

২. প্রজ্ঞাপনের মাধ্যমে ইতোপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্তত মনে করি,উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করি। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল আন্দোলনের স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে আজই এর নিশ্চয়তা দিতে হবে।

৩. হামলায় আহত সব শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না।

৪. বুয়েটের ইইই বিভাগের (২০১৭ ব্যাচ) শিক্ষার্থী রোকনের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকুরি থেকে বহিষ্কার করতে হবে।

৫. শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।


পিএ/ এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026