কঠোরভাবে প্রয়োগ হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন : সম্পাদক পরিষদ

ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকদের ওপর নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিমত দিয়েছে সম্পাদক পরিষদ। এর আগেও সংগঠনটি একই অভিমত দিয়েছিল। সংগঠনটি বলছে, আশঙ্কার চেয়েও কঠোরভাবে আইনটি প্রয়োগ করছে সরকার।

সংবাদপত্রের সম্পাদকদের প্রতিনিধিত্বকারী সংগঠনটি শনিবার (৫ মার্চ) এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সকল সাংবাদিক, লেখক ও কার্টুনিস্টের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। সেই সঙ্গে সমালোচিত আইনটি পর্যালোচনা করার জন্য দ্রুত অধ্যাদেশ জারি ও তা কার্যকর করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ছবি- ডিজিটাল নিরাপত্তা আইনে আটকের পর কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণকারী লেখক মুশতাক আহমেদ

সম্পাদক পরিষদ বলেছে, আইনটি তৈরির সময়ই এর অপপ্রয়োগের যে আশঙ্কা করা হয়েছিল, কোনো কোনো ক্ষেত্রে সেই আশঙ্কার চেয়েও আইনটিকে কঠিনভাবে প্রয়োগ করা হচ্ছে। যার সাম্প্রতিক উদাহরণ মুক্তমনা লেখক মুশতাক আহমেদের জীবনাবসান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ১০ মাস কারাবন্দী থাকার পর কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জামিন দেওয়ায় আদালতকে ধন্যবাদ জানাচ্ছে সম্পাদক পরিষদ। তবে জামিন পেলেও তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যে নির্দয় আচরণ করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।

এছাড়া সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ‘নিখোঁজ’ হওয়া এবং দীর্ঘ কারাবাস সম্পর্কে উদ্বেগ জানিয়ে সম্পাদক পরিষদ বলেছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লেখা শেয়ার দেওয়ার কারণে সাংবাদিক কাজলকে দীর্ঘদিন নিখোঁজ থাকতে হয়েছে। তাকে মাসের মাস কারাগারে থাকতে হয়েছে। দীর্ঘদিন পর জামিন পেলেও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা চলমান রয়েছে। আর্থিক, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত কাজলকে এখন মামলা মোকাবিলা করতে হচ্ছে।’

ছবি- ডিজিটাল নিরাপত্তা আইনের অপর এক মামলায় আটক সাংবাদিক শফিকুল ইসলাম কাজল

এদিকে যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া ওয়াজডগ বডি আর্টিকেল ১৯-এর তথ্য বলছে, ২০২০ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯৮টি মামলায় ৪৫৭ জনকে বিচারের আওতায় এনেছে বাংলাদেশ সরকার। এসব মামলায় আসামিরা গ্রেপ্তারও হয়েছেন। এসব মামলায় ৪৫৭ জনের মধ্যে ৭৫ জনই পেশাদার সাংবাদিক। যাদের মধ্যে ৩২ জনকে বিচারের আওতায় আনা হয়েছে।

অপরদিকে সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের ব্যাপারে আইনমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছে সম্পাদক পরিষদ। অনতিবিলম্বে অধ্যাদেশ জারি করে ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধন আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

পরিষদ আরও বলেছে, প্রথম দিকে যখন ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া তৈরি, মন্ত্রিসভায় অনুমোদন, সংসদে বিল উত্থাপন ও রাষ্ট্রপতির সইয়ের আগে ও পরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সম্পাদক পরিষদ এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও সংস্থা আপত্তি তুলেছিল। সেসময় সরকারের পক্ষ থেকে কয়েকজন মন্ত্রী ও সংসদীয় কমিটির সদস্যরা সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক করেছিল এবং আমাদের আপত্তিগুলো শুনেছিল।

ছবি- একই আইনে আটকের পর নির্মম নির্যাতনের শিকার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

কিন্তু শেষমেষ সকল পক্ষের দাবি উপেক্ষা করে সরকার নিজেদের মতো করে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করেছিল। যা নিয়ে প্রথম থেকেই বিতর্ক সৃষ্টি করে। কারণ তখন সরকার কোনো পক্ষের পরামর্শ ও দাবি আমলে নেয়নি। সম্পাদক পরিষদ মনে করে, প্রথম দিকে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আপত্তি ও সংক্ষুব্ধদের পরামর্শ গ্রহণ করলে দেশে এমন পরিস্থিতি তৈরি হতো না।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026