ভোমরা স্থলবন্দরে আমদানি কমলেও বেড়েছে রপ্তানি ও রাজস্ব আয়

ভোমরা স্থলবন্দরে আমদানি কিছুটা কমলেও বেড়েছে রপ্তানি ও রাজস্ব আয়। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৯২ কোটি ২৪ লাখ টাকা বেশি।

ভোমরা কাস্টমস স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বন্দর দিয়ে ৫৯ হাজার ৬৯৩টি গাড়িতে ২০ লাখ ৮২ হাজার ৭২২ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৮ হাজার ৭৫ কোটি টাকা। এতে রাজস্ব আয় হয়েছে ৯৭৮ কোটি ৭৮ লাখ টাকা।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছিল ৬৩ হাজার ৯০২টি গাড়িতে ২৩ লাখ ৫৫ হাজার ৬২ টন পণ্য। সেই সময়ে রাজস্ব আয় হয়েছিল ৯০৭ কোটি ৫৯ লাখ টাকা। ফলে আমদানির পরিমাণ কমলেও রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি হয়েছে ২২ হাজার ৯৩৭টি গাড়িতে। এতে পণ্যের পরিমাণ ছিল ২ লাখ ৮৬ হাজার ১৩০ মেট্রিক টন এবং বাজারমূল্য ছিল ৩ হাজার ৪০৬ কোটি ৯৫ লাখ টাকা।

এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি হয়েছিল ২৪ হাজার ৫৮০টি গাড়িতে। পণ্য ছিল ২ লাখ ৭৪ হাজার ১১০ টন, বাজারমূল্য ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসেবে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৩ শতাংশ।

ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ভোমরা একটি সম্ভাবনাময় স্থলবন্দর। রাজস্ব, আমদানি ও রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি এই বন্দরের সক্ষমতারই প্রমাণ। আশা করছি, আগামীতে এই ধারা আরও এগিয়ে যাবে।

বন্দরের আমদানি কমলেও রপ্তানি ও রাজস্ব আয়ের ইতিবাচক প্রবণতা সরকারকে দিয়েছে স্বস্তি। ব্যবসায়ীদের মতে, অবকাঠামো ও নীতিগত সহায়তা বাড়ালে ভোমরা হতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক হাব।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026