দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৬০ প্রবাসী

করোনাভাইরাস ও সহিংসতার ঘটনায় লিবিয়ায় আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশটির বৃহত্তম শহর বেনগাজি ও সংঘাতপূর্ণ এলাকায় আটকে পড়েন এসব বাংলাদেশি প্রবাসীরা। ১৬০ জনের সঙ্গে একই ফ্লাইটে এক বাংলাদেশির লাশও দেশে এসেছে।

বুধবার (৫ মে) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর একটি ভাড়া করা বিমানের ফ্লাইটে এসব প্রবাসীরা শাহজালাল বিমানবন্দরে পৌছান।

সংস্থাটি জানিয়েছে, লিবিয়ার করোনা পরিস্থিতির কারণে অনেকেইে সেখানে আটকে পড়েছিল। এছাড়া দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিসহ বিভিন্ন এলাকায় সংঘাত চলছে। এ অবস্থায় দেশটিতে বহু বাংলাদেশি প্রবাসী আটকা পড়েন।

পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতা ও প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত আনার কাজ শুরু হয়। এ পর্যন্ত লিবিয়া থেকে ১ হাজার ৩৭৯ অভিবাসী দেশে ফেরত এসেছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ মে) প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বুরাক এয়ারলাইন্সের ভাড়া করা ফ্লাইটটি লিবিয়ার বেনগাজি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ওই ফ্লাইটে লিবিয়ায় মারা যাওয়া এক প্রবাসী বাংলাদেশির লাশও রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিরে আসা অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক দীর্ঘদিন ধরে লিবিয়ায় কর্মরত ছিলেন। তবে লিবিয়ার বিরাজমান পরিস্থিতি, কাজের সুযোগ-সুবিধা অভাব, দিনারের অবমূল্যায়নসহ বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির বিবেচনায় প্রবাসীরা দীর্ঘদিন ধরে দেশে ফেরত আসার অপেক্ষায় ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুশকা Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026
img
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’ Feb 02, 2026
img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026