হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার, মেসেজ লেখায় বানানও ঠিক হবে!

মেসেজ লেখার সময় বানান ভুল কিংবা গুছিয়ে না লেখার ঝামেলায় হরহামেশাই পড়তে হয়। তাই হোয়াটসঅ্যাপ ফের তাদের ব্যবহারকারীর জন্য নিয়ে এলো নতুন ফিচার। এখন থেকে তারা অ্যাপের মধ্যে ‘মেটা এআই রাইটিং হেল্প’ ফিচারের সুবিধা নিতে পারবেন। এই ফিচার ব্যবহারকারীদের লিখতে সাহায্য করবে।

ফিচারটির মাধ্যমে কেউ চ্যাটে মেসেজ টাইপ করতে শুরু করলেই দেখা যাবে একটি ছোট পেন্সিল আইকন। সেখানে ট্যাপ করলেই মেটা এআই ব্যবহারকারীর লেখাকে গুছিয়ে দিতে তিন থেকে চারটি ভিন্ন স্টাইলের পরামর্শ দেবে। সেই সঙ্গে বেছে নেওয়া যাবে প্রফেশনাল, মজাদার (ফানি), সহায়ক (সাপোর্টিভ) কিংবা শুধু বানান ও ব্যাকরণ সংশোধন (প্রুফরিড)।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার শুধুমাত্র পরামর্শ দেবে; ব্যবহারকারীর মূল বার্তা সংরক্ষিত থাকবে না, ফলে গোপনীয়তা (প্রাইভেসি) থাকবে সম্পূর্ণ নিরাপদে।

এই ফিচার বিশেষভাবে শিক্ষার্থী, অফিসকর্মী ও পেশাজীবীদের কাজে আসবে। শিক্ষককে ইমেইল লেখা হোক বা ক্লায়েন্টকে প্রফেশনাল মেসেজ পাঠানো সবক্ষেত্রেই এটি সময় বাঁচাবে এবং মেসেজগুলোকে আরও অর্থবহ করে তুলবে।

১. প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করুন।
২. যেকোনো চ্যাট খুলে বার্তা টাইপ করা শুরু করুন।
৩. টাইপ করার সময় টেক্সট বক্সে পেন্সিল আইকন দেখতে পাবেন।
৪. সেখানে ট্যাপ করলেই পছন্দ অনুযায়ী পরামর্শ পাবেন- প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ অথবা প্রুফরিড সংস্করণ।
৫. যেকোনো একটি বেছে নিয়ে মেসেজটি পাঠিয়ে দিন।

হোয়াটসঅ্যাপের এই এআই ফিচার লেখার সহকারী হিসেবে প্রযুক্তির দুনিয়ায় এক নতুন মাত্রা যোগ করল, যা ভবিষ্যতে মেসেজ (বার্তা) লেখার ধরনই বদলে দিতে পারে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026
img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026