ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৮১, সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার লামপাং প্রদেশের উপকূল এলাকায় ভয়াবহ সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে। আরও অন্তত ১ হাজার ১৬ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আবারও একটি সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে দ্য ওয়েদার চ্যানেল।

শনিবার রাতে বড় ধরনের সুনামি আঘাত হানে প্রদেশটির সান্দা স্ট্রেইটের চারপাশের সৈকতগুলোতে। এখনও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন। আরও একটি সুনামি আঘাত হানার আশঙ্কা আছে জানিয়ে অ্যানাক ক্রাকাতোয়ার সমুদ্র উপকূলবর্তী বাসিন্দাদের সতর্ক করেছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সুনামির পর থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। কিন্তু রাস্তাগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, আবারও সুনামির আশঙ্কায় মানুষজনকে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ান জিওফিজিক্যাল এজেন্সি ধারণা করছে, ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণেই এই সুনামির উৎপত্তি। এর সঙ্গে পূর্ণিমার প্রভাব যুক্ত হওয়ায় বিপুল শক্তি নিয়ে সৈকতে আছড়ে পড়ছে সুনামির ঢেউ।

এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে যেনো ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। যাতে নিহত হয়েছিলেন প্রায় এক হাজার ২০০ মানুষ।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026