ঢাবির প্রবেশপথ ও আশপাশে ভিড় বাড়ছে রাজনৈতিক কর্মীদের

বিকেল ৪টায় শেষ হয়েছে ডাকসু নির্বাচন। এরইমধ্যে শিক্ষার্থীসহ বিভিন্ন প্যানেলের নেতাকর্মীরা সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তবে এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশমুখ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি ক্রমশ বাড়ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে গণতন্ত্র ও মুক্তি তোরণে ২০০ থেকে ৩৫০ জন মানুষ জড়ো হয়েছেন। বকশিবাজার মোড়েও উপস্থিত আছেন অন্তত দুই শতাধিক মানুষ। তবে পলাশী মোড়ে তুলনামূলকভাবে ভিড় কম দেখা গেছে।

সরেজমিনে কয়েকটি প্রবেশমুখ ঘুরে দেখা যায়, ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়ছে। গণতন্ত্র ও মুক্তি তোরণের সামনে কয়েকশত মানুষ দাঁড়িয়ে আছেন। কেউ দলবদ্ধভাবে অবস্থান করছেন, কেউবা আশপাশে দাঁড়িয়ে নীরবে অপেক্ষা করছেন। বকশিবাজার মোড়েও একই চিত্র- এখানে অন্তত দুই শতাধিক মানুষের ভিড় চোখে পড়ে। পলাশী মোড়ে তুলনামূলকভাবে ভিড় কম হলেও আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের গতিবিধি ছিল লক্ষণীয়।

কিন্তু এত মানুষের ভিড়ের মধ্যেও কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রশ্ন করলেই অনেকে নীরবে পাশ কাটিয়ে যাচ্ছেন। অনেকে আবার হাসি দিয়ে এড়িয়ে যাচ্ছেন। উপস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হলে রাজনৈতিক নেতাকর্মীরাও স্বীকার করতে চাননি যে তারা নিজেদের সমর্থকদের জড়ো করছেন। ফলে ভিড় বাড়লেও এর উৎস সম্পর্কে কেউ প্রকাশ্যে কিছু বলছেন না।

তবে এর পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক প্রবেশপথে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্যাম্পাসের ভেতরেও আগের তুলনায় পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে।

তবে এসব ভিড় শুধুই সাধারণ মানুষের নয়, বরং রাজনৈতিক দলের কর্মীরাই তাদের সমর্থকদের সেখানে জড়ো করছেন এমন আভাস মিলছে। যদিও কোনো দলের নেতারাই বিষয়টি স্বীকার করেননি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় এলাকায় স্বাভাবিক পরিস্থিতিই বিরাজ করছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের ভেতরেও আগের তুলনায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ছয় বছর পর এবার অনুষ্ঠিত হলো মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026
img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026