অপরাধ নিয়ন্ত্রণে সিলেটে পুলিশের অ্যাপ চালু

সিলেট মহানগরে সদ্য নিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘GenieA’। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি সব পুলিশি সহায়তা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় এসব তথ্য জানান তিনি।
পুলিশ কমিশনার বলেন, “সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলেছে।

তাই আমরা চালু করতে যাচ্ছি ‘GenieA’-অ্যাপ। এটি নাগরিক ও পুলিশের মধ্যে আস্থার সেতুবন্ধ হিসেবে কাজ করবে। এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্কসহ সবই ‘GenieA’ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং সুবিধা থাকবে।

ভবিষ্যতে এতে থাকবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ। ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা ও ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সুরক্ষা।”
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলার লক্ষ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে। যেখানে সিলেটবাসী সবাই আস্থার সাথে চলাফেরা করবে।

বাচ্চারা নির্ভয়ে হাসিমুখে স্কুলে যেতে পারবে। রাস্তাঘাটে নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে।’

সিলেটবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘প্রিয় সিলেটবাসী, আপনাদের নিরাপত্তার জন্য মাঠে পুলিশ কাজ করে। নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন। এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয়, এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ।

পুলিশের একার চেষ্টায় এইসব সম্ভব নয়। আপনার অংশীদারিই গড়ে তুলবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট।’

নিজের স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘পুলিশ কমিশনার হিসেবে আমার স্বপ্ন একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা—যেখানে সবাই আস্থার সঙ্গে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনারা আছেন বলেই আমাদের কাজের স্বার্থকতা।’

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমরা শিল্পী, কারখানার পণ্য নই- কেন বললেন পঙ্কজ? Feb 06, 2026
img
নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মহাপরিচালক Feb 06, 2026
img
ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিব: হাবিব Feb 06, 2026
img
‘বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে নেইমারকে’ Feb 06, 2026
img
কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম Feb 06, 2026
img
গাড়ি ধাক্কায় ২ যুবক আহত, গ্রেপ্তার অভিনেতা রাজু Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির Feb 06, 2026
img
এক নজরে বিএনপির নির্বাচনী ইশতেহার Feb 06, 2026
img
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির Feb 06, 2026
img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026
img
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত শামা ওবায়েদ Feb 06, 2026
img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026