পাবনায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারাল ১

পাবনা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরো ৩ আরোহী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম জামিল (২২)।

তিনি পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকার সাকিব (২০), রুমন (১৯) ও ফরিদপুর উপজেলার জুবায়ের (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ইয়ামাহা এফজেড ও প্লাটিনা কোম্পানির দুটি মোটরসাইকেল সুজানগর ও পাবনা দুদিক থেকে যাচ্ছিল।

পথে রাত ৯টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কালো এফজেড মোটরসাইকেলের চালক জামিল ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া এ ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা আরো তিন আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এদের মধ্যে সাকিব ও জুবায়েরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। আহত রুমন বর্তমানে পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে এসআই মো. রায়হান বলেন, ঘটনাস্থলেই একজন মারা যান। অন্য তিনজনের অবস্থাও গুরুতর। দুটি মোটরসাইকেলই উদ্ধার করে থানা নেওয়া হয়েছে।

জামিলের মরদেহও থানায় নেওয়া হয়েছে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026