রাকসু নির্বাচন : হাতে ভোট গণনাসহ ছাত্রদলের ৬ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ছয় দফা দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় তারা রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন।

ছাত্রদলের ৬ দফা দাবি হলো- ভোট গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে, ভুয়া ও জাল ভোট ঠেকাতে ছবি সংযুক্ত ভোটার তালিকা প্রদান করতে হবে, ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকাতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে, ভোট চলাকালীন সময়ে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে অনুমোদিত কার্ডধারী ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। ভোটার লাইন ছাড়া এলোমেলো জটলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে অবৈধ অর্থের প্রভাব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে ও সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সকল প্রার্থীর জন্য একই আচরণবিধি প্রয়োগ ও মনিটরিং নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি প্রদানের পর সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, এই দাবিগুলো শুধু ছাত্রদলের নয়। আমরা অন্যান্য প্যানেল ও প্রার্থীদের সঙ্গেও কথা বলে একসঙ্গে দাবি জানিয়েছি। নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছে, তারা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করবে। ম্যানুয়ালি ভোট গণনার বিষয়টি সময়সাপেক্ষ হলেও পর্যাপ্ত জনবল থাকলে তা সম্ভব। আমরা আশাবাদী, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দাবি বাদে বাকি সবকিছু আমরা সমাধানের চেষ্টা করব। তবে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা বেশ কষ্টসাধ্য বিষয় -এর প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখেছি। তবু অন্যান্য দাবিগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, আমরা এরইমধ্যে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। বাকি দাবিগুলো নিয়েও আমরা আন্তরিকভাবে কাজ করব। আমাদের লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026