রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভর্তি পরীক্ষা উপ-কমিটির বৈঠকে পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে আজ সন্ধ্যায় প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান নেন। পরে ফেসবুকে আন্দোলনের ডাক দিলে বিভিন্ন হল ও মেস থেকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে আসেন। শুরুতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নেন। কিছুক্ষণ পর শাখা ছাত্রশিবির একটি মিছিল নিয়ে সেখানে যোগ দেয়। তবে শিবির উপাচার্যের বাসভবনের গেইটে অবস্থান নিলেও ছাত্রদল ও অন্যান্য সংগঠন আলাদা স্থানে অবস্থান নিতে দেখা যায়।

কর্মসূচির একপর্যায়ে দুই পক্ষ আলাদা স্লোগান দিতে থাকে। এরপর ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নেতারা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং পরে প্যারিস রোডে জড়ো হয়ে স্লোগান দেন।

এ বিষয়ে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছিলাম। কিন্তু জায়গা সংকটের কারণে একটু সরে দাঁড়াই। এরপর অন্য দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাই। তাঁরা তা না করে আন্দোলনকে কুক্ষিগত করতে চেয়েছে।’

অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এশা বলেন, ‘আমরা দলীয় ট্যাগে আসিনি। শিক্ষার্থীদের স্বার্থে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের দলীয় রাজনীতির মধ্যে টানার চেষ্টা করা হয়েছে।’

শিক্ষার্থীদের একাংশের মতে আন্দোলন বানচালের জন্য এটা পরিকল্পিত হতে পারে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ও স্বতন্ত্র এজিএস প্রার্থী সজিবুর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থী হিসেবে আন্দোলন করছি। কিন্তু এসে দেখি কেউ একদিকে, কেউ অন্যদিকে। এতে আন্দোলন বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’

এদিকে সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ প্রতিবেদন লেখার সময় চলমান ছিল।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, শর্তসাপেক্ষে পোষ্যকোটা পুনর্বহাল করা হয়েছে। এতে বলা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানরা ন্যূনতম ৪০ নম্বর পেলেই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গতকাল বৈষম্য দূরীকরণ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তাঁরা জানান, ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতি শুরু হবে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026