© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সন্ত্রাসীরা পূজা অস্থিতিশীল করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন:
পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সন্ত্রাসীরা পূজা অস্থিতিশীল করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ পিএম | ০১ অক্টোবর, ২০২৫
ইরের ইন্ধনে পূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। দুর্গাপূজা, বিজু উৎসব যেন ভালোভাবে সম্পন্ন না হতে পারে, পার্শ্ববর্তী দেশের সহযোগীতায় সন্ত্রাসীরা সে চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূজা মন্ডপ পরিদর্শনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার প্রথমদিকে ধর্ষণের ঘটনা দিয়ে পূজা অস্থিতিশীল করতে একটি মহল চেষ্টা করেছে, তবে দুষ্কৃতিকারীরা সফল হতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছে। তবে এবার সারা বাংলাদেশে সকলের সহযোগিতায় ভালোভাবে পূজা হয়েছে। পূজায় নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

এসময় শান্তিপূর্ণ উৎসব মুখর পূজা হয় সকলকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা। এসময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

আইকে/টিএ 

মন্তব্য করুন