আগামী এক বছর যেসব সিরিজ মিস করবেন সাকিব

জুয়াড়িদের কাছ থেকে তিন বার ফোন পেয়েও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)-কে না জানানোয় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের ক্রিকেট নক্ষত্র সাকিব আল হাসানকে। তবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তার সাজা এক বছরের জন্য কমিয়েছে আইসিসি।

মঙ্গলবার আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সাকিব বাংলাদেশের টেস্ট ও টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের (আকসু) নিয়ম অনুযায়ী, ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও যদি সে বিষয়ে সংশ্লিষ্ট দেশের বোর্ড কিংবা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানানো হয়, তাহলে সে অপরাধে ৬ মাস থেকে ৫ বছরের নিষেধাজ্ঞার শাস্তি পর্যন্ত হতে পারে।

এক বছর শেষে আগামী বছরের ২৯ অক্টোবর পুনরায় সবধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। জাতীয় দলের নিয়মিত এ তারকা ক্রিকেটারকে ছাড়াই আগামী ৩৬৫ দিন কাটাতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। এই সময়ের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপসহ অনেক গুরুত্বপূর্ণ সিরিজ মিস করতে যাচ্ছেন সাকিব। আগামী এক বছরে যেসব সিরিজ মিস করবেন সাকিব-

১. ভারত সফর: নভেম্বর, ২০১৯
২. পাকিস্তান সফর: জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২০ (সম্ভাব্য)
৩. অস্ট্রেলিয়া সিরিজ: ফেব্রুয়ারি, ২০২০ (পরিবর্তিত সূচিতে এটি হবে জুন মাসে)
৪. জিম্বাবুয়ে সিরিজ: মার্চ, ২০২০
৫. আয়ারল্যান্ড সফর: মে-জুন, ২০২০
৬. শ্রীলঙ্কা সফর: জুলাই-আগস্ট, ২০২০
৭. নিউজিল্যান্ড সিরিজ: আগস্ট-সেপ্টেম্বর, ২০২০
৮. নিউজিল্যান্ড সফর: অক্টোবর, ২০২০
৯. টি-টোয়েন্টি বিশ্বকাপ: অক্টোবর, ২০২০

২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছরের ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দলের সঙ্গে যোগ দেয়ার একটা সম্ভাবনা থাকছে সাকিবের সামনে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026